শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

ধর্ষণ ও মাদকবিরোধী মানববন্ধন থেকে জামালপুরে ছাত্রলীগ নেতা আটক

প্রথম পাতা » ছবি গ্যালারী » ধর্ষণ ও মাদকবিরোধী মানববন্ধন থেকে জামালপুরে ছাত্রলীগ নেতা আটক
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬



ধর্ষণ ও মাদকবিরোধী মানববন্ধন থেকে জামালপুরে ছাত্রলীগ নেতা আটক

জামালপুর প্রতিনিধি :​ জামালপুরে মাদারগঞ্জ উপজেলার ৬ নম্বর আদারভিটা ইউনিয়নের বাজিতপাড়া বাজারে ধর্ষণ, মাদক ও শিশু নির্যাতনের বিরুদ্ধে আয়োজিত এক মানববন্ধন কর্মসূচি থেকে কার্যক্রম নিষিদ্ধ স্থানীয় ছাত্রলীগের দুই নেতাকে আটক করেছে পুলিশ।

​আটক ব্যক্তিরা হলেন- আদারভিটা ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক দিপু এবং একই ইউনিয়নের ছাত্রলীগের সক্রিয় সদস্য মিরাজ।

​স্থানীয় সূত্রে জানা যায়, বাজিতপাড়া বাজারে সামাজিক অপরাধ, ধর্ষণ ও মাদকের বিস্তার রোধে সাধারণ ও সচেতন নাগরিকদের উদ্যোগে এই মানববন্ধনের আয়োজন করা হয়েছিল। কর্মসূচি চলাকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযান চালিয়ে স্থানটি থেকে ওই দুই ছাত্রলীগ নেতাকে আটক করে থানায় নিয়ে যায়।

​পুলিশ জানায়, সুনির্দিষ্ট তথ্য ও আইনশৃঙ্খলা পরিস্থিতি সংক্রান্ত বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য তাদের আটক করা হয়েছে। ঘটনাটির সার্বিক তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

বাংলাদেশ সময়: ১৪:০৯:১২   ১০৭ বার পঠিত