অবশেষে গোল পেল টটেনহাম, তবু হার এড়াতে পারল না

প্রথম পাতা » খেলাধুলা » অবশেষে গোল পেল টটেনহাম, তবু হার এড়াতে পারল না
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬



অবশেষে গোল পেল টটেনহাম, তবু হার এড়াতে পারল না

ইংলিশ প্রিমিয়ার লিগে দীর্ঘ গোলখরা কাটানোর ম্যাচেও অ্যাস্টন ভিলার কাছে হারল টটেনহাম হটস্পার। চলতি মৌসুমের প্রথম ৪ ম্যাচে কোনো গোল না পাওয়া স্পার্সরা অবশেষে গোলের দেখা পেল।
নিজেদের ঘরের মাঠে অনুষ্ঠিত ম্যাচে অ্যাস্টন ভিলার কাছে ৩-২ গোলে হেরেছে রবার্তো ডি জার্বির দল। এতে পুরো ৩ পয়েন্ট হাতছাড়া ক্লাবটির।

ম্যাচের শুরুতেই আক্রমণ পাল্টা আক্রমণে দুই দলেরই ডিফেন্ডারদের ব্যস্ত রাখেন স্ট্রাইকাররা। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে (৪৫+৪ মিনিটে) জোহান মানজাম্বির গোলে লিড নেয় অ্যাস্টন ভিলা।
এরপর দ্বিতীয়ার্ধের ৬৬ মিনিটে নিকোলাস জ্যাকসন এবং ৭৮ মিনিটে বুয়েন্দিয়া গোল করলে ৩-০ ব্যবধানে পিছিয়ে পড়ে টটেনহ্যাম। খবর ইএসপিএন

অবশেষে ম্যাচের ৮৬ মিনিটে কনর গ্যালাগার গোল করে টটেনহ্যামের দীর্ঘ গোলখরা দূর করেন। এরপর ম্যাচের একদম শেষ মুহূর্তে (৯০+৮ মিনিটে) জান পল ভ্যান হেক আরেকটি গোল করলেও তা কেবল ব্যবধানই কমিয়েছে (৩-২)।

কোচ রবার্তো ডি জার্বির অধীনে এই হারের পর ৫ ম্যাচ শেষে মাত্র ২ পয়েন্ট নিয়ে টেবিলের ১৮ নম্বরে (রেলিগেশন জোন) অবস্থান করছে টটেনহ্যাম।
অন্যদিকে, এই জয়ের মাধ্যমে ভিলা এই মৌসুমে তাদের প্রথম জয় তুলে নিল।

বাংলাদেশ সময়: ২২:৩৭:২৮   ২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


নতুন কুঁড়ি স্পোর্টসের সেরা ৩০৬ খেলোয়াড় নিয়ে প্রশিক্ষণ ক্যাম্প শুরু
অবশেষে গোল পেল টটেনহাম, তবু হার এড়াতে পারল না
ঐক্যের বার্তায় পর্দা উঠল এশিয়ান গেমসের
ম্যানসিটির বড় জয়ের রাতে ১৭ বছর বয়সী ‘বিস্ময়বালকের’ স্বপ্নের অভিষেক
রাজনৈতিক প্রভাব মুক্ত করতে আবাহনী ও ধানমন্ডি মাঠ ক্রীড়া মন্ত্রণালয়ের হাতে
মায়ামিতে মেসির শততম গোল, জিতলেন শিরোপা
ইংলিশ লিগ কাপে আর্সেনাল-লিভারপুলের জয়
ইয়ামালকে ব্যালন ডি’অর জেতাতে মাঠে নেমেছে বার্সেলোনা
ম্যানচেস্টার ডার্বিতে হালান্ডের গোল নিয়ে ‘ভুল’ স্বীকার রেফারি সংস্থার
ইয়ামালের জোড়া গোল, বার্সেলোনার পাঁচে পাঁচ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ