সরকারের বড় সাফল্য নির্ভর করছে স্বাস্থ্যখাতের ওপর : স্বাস্থ্যমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » সরকারের বড় সাফল্য নির্ভর করছে স্বাস্থ্যখাতের ওপর : স্বাস্থ্যমন্ত্রী
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬



সরকারের বড় সাফল্য নির্ভর করছে স্বাস্থ্যখাতের ওপর : স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেছেন, সরকার স্বাস্থ্যখাতকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিপুলসংখ্যক রোগী যেসব হাসপাতালে চিকিৎসা নিতে আসেন, সেসব হাসপাতালে বরাদ্দ বাড়ানো হচ্ছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর মহাখালীতে জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালের নবনির্মিত রেসপিরেটরি ক্রিটিক্যাল কেয়ার ও ইন্টারভেনশনাল পালমোনোলজি সেন্টারের উদ্বোধন অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, আগামী দুই বছরের মধ্যে দেশের প্রতিটি উপজেলায় ১০টি করে কিডনি ডায়ালাইসিস মেশিন দেওয়ার পরিকল্পনা রয়েছে। একই সঙ্গে দেশের চিকিৎসকদের দক্ষতা বাড়াতে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে।

মন্ত্রী বলেন, জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালটি ২০০৫ সালে প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া উদ্বোধন করলেও দীর্ঘ ২১ বছর পর এখানে আইসিইউ সেবা সম্প্রসারণ করা হয়েছে। নতুন আইসিইউতে ৪০টি শয্যা যুক্ত হয়েছে।

জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক ডা. গোলাম সারওয়ার লিয়াকত হোসেন ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর সভাপতি অধ্যাপক ডা. হারুন অর রশীদ, ড্যাবের সাধারণ সম্পাদক ডা. মো. জহিরুল ইসলাম শাকিল এবং স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাসসহ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬:২০:২১   ৮৯ বার পঠিত  







ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
খুলনায় বিভাগীয় বইমেলা শুরু হচ্ছে মঙ্গলবার
নারায়ণগঞ্জে ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৩ ইউনিট
নজরুলের চেতনায় তরুণ প্রজন্মকে আলোকিত করার আহ্বান সংস্কৃতি প্রতিমন্ত্রীর
স্যানিটেশন ও নিরাপদ পানির ব্যবস্থায় সার্কের ৭ দেশে বাংলাদেশ এগিয়ে : এলজিআরডি প্রতিমন্ত্রী
সংসদে সর্বসম্মতিক্রমে শোক প্রস্তাব গৃহীত
সরকারি ক্রয়, ভ্যাট ও সৌরবিদ্যুৎ নিয়ে তিনটি অধ্যাদেশ সংসদে উত্থাপন
নারী ও প্রতিবন্ধীদের ক্রীড়া সুযোগ বাড়াবে সরকার : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
শিল্পাঞ্চলে শ্রমিকদের জন্য ১০০ শয্যাবিশিষ্ট ছয়টি হাসপাতাল নির্মিত হবে : প্রধানমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ