পটুয়াখালীতে গ্রাম পুলিশ সদস্যদের মাসব্যাপী প্রশিক্ষণ শুরু

প্রথম পাতা » ছবি গ্যালারী » পটুয়াখালীতে গ্রাম পুলিশ সদস্যদের মাসব্যাপী প্রশিক্ষণ শুরু
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬



পটুয়াখালীতে গ্রাম পুলিশ সদস্যদের মাসব্যাপী প্রশিক্ষণ শুরু

জেলার বাউফল উপজেলায় ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ সদস্যদের মাসব্যাপী মৌলিক প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।

আজ সোমবার বেলা ১১টায় বাউফল উপজেলা পরিষদ মিলনায়তনে এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়।

জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএলজি), ঢাকার উদ্যোগে এবং উপজেলা প্রশাসনের সহযোগিতায় আয়োজিত এ প্রশিক্ষণ চলবে আগামী ২০ অক্টোবর পর্যন্ত।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, এনআইএলজির মহাপরিচালক (সচিব) মো. আমিনুল ইসলাম।

জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, স্থানীয় সরকার পটুয়াখালীর উপ-পরিচালক মোহাম্মদ তারেক হাওলাদার ও এনআইএলজির কর্মকর্তা আব্দুল জলিল মল্লিক। এতে স্বাগত বক্তব্য দেন, বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা সালেহ আহমেদ।

প্রশিক্ষণ কর্মশালায় গ্রাম পুলিশের দায়িত্ব-কর্তব্য, আইন-শৃঙ্খলা রক্ষা, জনসেবা, সামাজিক সচেতনতা এবং সরকারি কার্যক্রমে সহযোগিতাসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেয়া হবে।

আয়োজকরা জানান, এ প্রশিক্ষণের মাধ্যমে ইউনিয়ন পর্যায়ে গ্রাম পুলিশ সদস্যদের দায়িত্ব পালনের দক্ষতা ও সক্ষমতা আরও বৃদ্ধি পাবে।

বাংলাদেশ সময়: ১৬:১৯:০৬   ১১ বার পঠিত  




ছবি গ্যালারী’র আরও খবর


একে একে ইমরান খানের তিন বোনই আটক
মতপার্থক্য ভুলে একসঙ্গে ট্রাম্প-মামদানি
তরুণদের কর্মসংস্থানে জব ফেয়ার আয়োজন করবে ঢাকা জেলা প্রশাসন
মধুমতির তীররক্ষা বাঁধে বাধার অভিযোগে গোলাম কুদ্দুসের বিরুদ্ধে মানববন্ধন
সমুদ্র অর্থনীতি ও দুর্যোগ ব্যবস্থাপনায় চীনের সহযোগিতা চায় বাংলাদেশ
বর্ষীয়ান অভিনেত্রী মিঠু মুখার্জি আর নেই
নারায়ণগঞ্জে লোকালয়ে ঘুরছিল কুমির, খুঁজছে বন বিভাগ
বোয়ালমারীতে ইটের রাস্তায় সাড়ে তিন দশকে সংস্কারের ছুৃয়া লাগেনি শত শত শিশু শিক্ষার্থীদের যাতায়াতে চরম ভোগান্তি
সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার
ফ্যাসিস্ট আমলে সরকারপ্রধানের সফরে কোটি কোটি টাকা খরচ করা হতো: রিজভী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ