জামালপুরে ২০ কেজি গাঁজাসহ মাদক কারবারি দুলাল গ্রেপ্তার

প্রথম পাতা » ছবি গ্যালারী » জামালপুরে ২০ কেজি গাঁজাসহ মাদক কারবারি দুলাল গ্রেপ্তার
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬



জামালপুরে ২০ কেজি গাঁজাসহ মাদক কারবারি দুলাল গ্রেপ্তার

​জামালপুর প্রতিনিধি : জামালপুর পৌর এলাকার রাণীগঞ্জ পতিতাপল্লীর একটি ভাড়াকৃত বসতঘর থেকে ২০ কেজি গাঁজাসহ মো. দুলাল নামে এক মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। সোমবার(২১ সেপ্টেম্বর) ভোরে পরিচালিত এক বিশেষ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।

​মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন যে দুলাল রাণীগঞ্জ পতিতাপল্লী এলাকার একটি ভাড়া বাসায় পাইকারি গাঁজার ব্যবসা পরিচালনা করছেন। তথ্যটি যাচাই করে নিশ্চিত হওয়ার পর বিভাগীয় সহকারী উপ-পরিদর্শক মো. আরিফ মিয়া, মো. শরিফুল ইসলাম ও মো. আকরাম হোসাইনের সমন্বয়ে গঠিত একটি রেইডিং টিম সেখানে অভিযান চালায়। অভিযানকালে ওই ঘরের খাটের নিচে বিশেষ কায়দায় রাখা ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং দুলালকে আটক করা হয়।

​প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত দুলাল জানান, উদ্ধার করা গাঁজার এই চালানি তিনি ইসলামপুর থানার ডিগ্রীরচর ফরাজীপাড়া এলাকার মো. শাহ আলীর কাছ থেকে সংগ্রহ করেছিলেন।

​বিক্রয়ের উদ্দেশ্যে অবৈধ মাদকদ্রব্য সংরক্ষণের দায়ে দুলালের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৯(১)-এর ‘খ’ ধারা লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সাব-ইন্সপেক্টর মো. আনোয়ার হোসেন বাদী হয়ে একই আইনের ৩৬(১)-এর ১৯(গ) ধারায় সংশ্লিষ্ট থানায় একটি মামলা দায়ের করেছেন।

বাংলাদেশ সময়: ২১:৫৬:০৮   ৩২ বার পঠিত  




ছবি গ্যালারী’র আরও খবর


ইতালির সাথে মৎস্য ও প্রাণিসম্পদ খাতে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ
ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী
পর্যটন বিকাশে সরকারি-বেসরকারি সমন্বয় জরুরি : প্রতিমন্ত্রী
বছরজুড়ে নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে নজরদারি জোরদার হবে - বাণিজ্যমন্ত্রী
সরিষাবাড়ীতে কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির সভাপতি উজ্জ্বল, সম্পাদক জাকির
বিতর্কের মাধ্যমে যুক্তিবোধ ও নেতৃত্বের বিকাশ ঘটে: ডেপুটি স্পীকার
কারামুক্তির পর মাদকমুক্ত থাকা ১০ বন্দিকে পুরস্কৃত করবে জেলা প্রশাসন
১২০ কোটি টাকায় নির্মাণ করা হবে ১১ তলা জিয়া হল: নাসিক প্রশাসক
আইনশৃঙ্খলা ও যানজট নিয়ে পুলিশ সুপারের সঙ্গে ব্যবসায়ী নেতাদের বৈঠক
সরিষাবাড়ীতে জমি সংক্রান্ত বিরোধে স্কুলছাত্রীকে পিটিয়ে জখমের অভিযোগ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ