সরিষাবাড়ীতে শেষ হলো ৪ দিনব্যাপী আব্দুস সালাম তালুকদার স্মৃতি নৌকা বাইচ

প্রথম পাতা » ছবি গ্যালারী » সরিষাবাড়ীতে শেষ হলো ৪ দিনব্যাপী আব্দুস সালাম তালুকদার স্মৃতি নৌকা বাইচ
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬



সরিষাবাড়ীতে শেষ হলো ৪ দিনব্যাপী আব্দুস সালাম তালুকদার স্মৃতি নৌকা বাইচ

​জামালপুর প্রতিনিধি: জামালপুরের সরিষাবাড়ীতে ঝিনাই নদীতে জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত ৪ দিনব্যাপী ‘মরহুম ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদার স্মৃতি নৌকা বাইচ প্রতিযোগিতা ২০২৬’ সফলভাবে সম্পন্ন হয়েছে। গত ১৮ সেপ্টেম্বর শুক্রবার শুরু হয়ে ২১ সেপ্টেম্বর সোমবার চূড়ান্ত পর্বের মাধ্যমে এ প্রতিযোগিতা শেষ হয়।

​প্রতিদিন দুপুর ২:০০ টা থেকে সন্ধ্যা পর্যন্ত কৃষ্ণপুর ব্রিজ সংলগ্ন ঝিনাই নদীর দুই পাড়ে হাজার হাজার উৎসবমুখর দর্শনার্থীর উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। নদীর দু’পাড় পরিণত হয় আনন্দমুখর মিলনমেলায়।

​প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন, বকশীগঞ্জের কুশলনগর এলাকার একতা নিলফিয়া, দ্বিতীয় স্থান অধিকার করেন, সরিষাবাড়ী কামরাবাদ ইউনিয়নের ধারাবর্ষা দুরন্ত এবং ​তৃতীয় স্থান অধিকার করেন, ভাটারা ইউনিয়নের একতা পারপরা।

​প্রতিযোগিতা শেষে বিজয়ী ও অংশগ্রহণকারী দলগুলোর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

​৬নং ভাটারা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হারুন অর রশিদ খাঁন-এর সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র এ কে এম ফয়েজুল কবীর তালুকদার শাহীন। অনুষ্ঠানটি উদ্বোধন করেন মাদারগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান রতন এবং প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন ৬নং ভাটারা ইউনিয়ন বিএনপির সভাপতি হুমায়ুন কবীর খাঁন। এ সময় ভাটারা ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন।

​নৌকা পরিচালনায় ছিলেন দেলোয়ার হোসেন দেলু ও হানিফ উদ্দীন। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ভাটারা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি নাজমুল ইসলাম নাহিদ ও ৩নং ওয়ার্ড যুবদলের সহ-সাধারণ সম্পাদক আশরাফ আলী।

বাংলাদেশ সময়: ২১:৫৬:২৬   ৩৬ বার পঠিত  




ছবি গ্যালারী’র আরও খবর


ইতালির সাথে মৎস্য ও প্রাণিসম্পদ খাতে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ
ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী
পর্যটন বিকাশে সরকারি-বেসরকারি সমন্বয় জরুরি : প্রতিমন্ত্রী
বছরজুড়ে নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে নজরদারি জোরদার হবে - বাণিজ্যমন্ত্রী
সরিষাবাড়ীতে কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির সভাপতি উজ্জ্বল, সম্পাদক জাকির
বিতর্কের মাধ্যমে যুক্তিবোধ ও নেতৃত্বের বিকাশ ঘটে: ডেপুটি স্পীকার
কারামুক্তির পর মাদকমুক্ত থাকা ১০ বন্দিকে পুরস্কৃত করবে জেলা প্রশাসন
১২০ কোটি টাকায় নির্মাণ করা হবে ১১ তলা জিয়া হল: নাসিক প্রশাসক
আইনশৃঙ্খলা ও যানজট নিয়ে পুলিশ সুপারের সঙ্গে ব্যবসায়ী নেতাদের বৈঠক
সরিষাবাড়ীতে জমি সংক্রান্ত বিরোধে স্কুলছাত্রীকে পিটিয়ে জখমের অভিযোগ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ