রাজশাহীর জেলা প্রশাসক মহোদয়ের হাতে পঞ্চম ফেডারেশন কাপ তায়কোয়ানডো প্রতিযোগিতার ট্রফি হস্তান্তর

প্রথম পাতা » ছবি গ্যালারী » রাজশাহীর জেলা প্রশাসক মহোদয়ের হাতে পঞ্চম ফেডারেশন কাপ তায়কোয়ানডো প্রতিযোগিতার ট্রফি হস্তান্তর
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬



রাজশাহীর জেলা প্রশাসক মহোদয়ের হাতে পঞ্চম ফেডারেশন কাপ তায়কোয়ানডো প্রতিযোগিতার ট্রফি হস্তান্তর বিশেষ প্রতিবেদন, রাজশাহী

পঞ্চম ফেডারেশন কাপ তায়কোয়ানডো প্রতিযোগিতার জুনিয়র মহিলা বিভাগে রানার্সআপ ট্রফি অর্জন করেছে রাজশাহী তায়কোয়ানডো দোজাং। অর্জিত এই গৌরবোজ্জ্বল ট্রফি আনুষ্ঠানিকভাবে রাজশাহী জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি কাজী শহিদুল ইসলামের নিকট হস্তান্তর করা হয়েছে।

আজ ২২ সেপ্টেম্বর বেলা ১২টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ে এক সৌজন্য সাক্ষাৎ ও সংক্ষিপ্ত আয়োজনের মাধ্যমে এই ট্রফি হস্তান্তর করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মোজাম্মেল হক, রাজশাহী তায়কোয়ানডো দোজাং এর সভাপতি ও বাংলাদেশ কৃষক দল রাজশাহী মহানগর শাখার আহবায়ক শরিফুজ্জামান শামীম এবং জেলা ক্রীড়া সংস্থার সদস্য সাইফুদ্দীন। আরও উপস্থিত ছিলেন রাজশাহী তায়কোয়ানডো দোজাংয়ের সাধারণ সম্পাদক ও প্রধান প্রশিক্ষক মো মোজাফফর হোসেন বুলু।

এছাড়া তায়কোয়ানডো প্রতিযোগিতার ট্রফি হস্তান্তর কার্যক্রমে রাজশাহী তায়কোয়ানডো দোজাংয়ের অন্যান্য প্রশিক্ষক, প্রশিক্ষণার্থী ও অভিভাবকগণও উপস্থিত ছিলেন। ট্রফি গ্রহণের পর জেলা প্রশাসক মহোদয় জুনিয়র মহিলা বিভাগে দলের এই সাফল্যের ভূয়সী প্রশংসা করেন এবং সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন ও শুভকামনা জানান।

বাংলাদেশ সময়: ১৬:১৯:২৯   ৫ বার পঠিত  




ছবি গ্যালারী’র আরও খবর


নগরকান্দায় অবৈধ বালু উত্তোলনের দায়ে ২জনের ১৫ দিনের কারাদন্ড প্রদান
আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে সরিষাবাড়ীতে বিএনপির বিক্ষোভ ও সমাবেশ
আর্মড ফোর্সেস মেডিকেল কলেজের ১৯তম কাউন্সিল অব দ্য কলেজ সভা অনুষ্ঠিত
বিডিআর বিদ্রোহ, শান্তিরক্ষা মিশন ও দুর্ঘটনায় শহীদ পরিবারের ফ্ল্যাট বরাদ্দ
জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর
দেশের প্রাণিসম্পদ খাতকে এগিয়ে নিতে বিজ্ঞানীদের ভূমিকা গুরুত্বপূর্ণ: মৎস্যমন্ত্রী
ডেঙ্গুতে মৃত্যুর হার কমাতে দেশব্যাপী ১,৬০০ চিকিৎসককে প্রশিক্ষণ : স্বাস্থ্য প্রতিমন্ত্রী
ডিজেলেই দৈনিক ১০৯ কোটি টাকা লোকসান গুনছে সরকার
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী
বিশ্বমঞ্চে গণমানুষের অধিকার ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ