কালকিনিতে প্রান্তিক জনগোষ্ঠীর দ্বারে পরিবার পরিকল্পনা সেবা,রোপণ করা হলো নিমগাছ

প্রথম পাতা » ছবি গ্যালারী » কালকিনিতে প্রান্তিক জনগোষ্ঠীর দ্বারে পরিবার পরিকল্পনা সেবা,রোপণ করা হলো নিমগাছ
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬



কালকিনিতে প্রান্তিক জনগোষ্ঠীর দ্বারে পরিবার পরিকল্পনা সেবা,রোপণ করা হলো নিমগাছ

কাল‌কি‌নি প্রতিনিধি: উপজেলা পর্যায় থেকে জনসেবা সরাসরি প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় পৌঁছে দিতে এক ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) কালকিনি উপজেলার শিকারমঙ্গল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে দিনব্যাপী এক বিশেষ সেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়। ইউনিয়ন পর্যায়ে বিনামূল্যে এমন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা সেবা পেয়ে অত্যন্ত উচ্ছ্বসিত স্থানীয় সেবাগ্রহীতারা।

ক্যাম্পটি দক্ষতার সাথে পরিচালনা করেন শিকারমঙ্গল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের পরিবার কল্যাণ পরিদর্শিকা শ্রাবণী রাণী। সেবা প্রদান কার্যক্রম পরিদর্শন ও সার্বিক সহায়তায় উপস্থিত ছিলেন পরিবার পরিকল্পনা পরিদর্শক ফয়সাল আহমেদসহ স্থানীয় পরিবার কল্যাণ সহকারীগণ।

উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ আবদুর রহমানের উদ্ভাবনী দিকনির্দেশনায় এই সেবা কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে। দিনব্যাপী সেবা প্রদান কার্যক্রম সফলভাবে শেষ হওয়ার পর এক পরিবেশবান্ধব উদ্যোগ গ্রহণ করা হয়। হাসপাতাল প্রাঙ্গণে কর্মকর্তা-কর্মচারীদের সাথে নিয়ে একটি করে নিমগাছের চারা রোপণ করেন পরিদর্শিকা শ্রাবণী রাণী।

উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ আবদুর রহমান জানান, “প্রান্তিক ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য। সেবার পাশাপাশি হাসপাতালের পরিবেশ সুরক্ষা ও গ্রামীণ সবুজায়নের বার্তা ছড়িয়ে দিতেই এই নিমগাছ রোপণ কর্মসূচি।”

বাংলাদেশ সময়: ২২:২২:০৬   ৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
বন্দরে অপরাধবিরোধী অভিযান: ইউপি সদস্যসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ
সহনশীল কৃষিখাদ্য ব্যবস্থা গড়ে তুলতে হবে : পরিবেশমন্ত্রী
২৪ দিনের মধ্যে রাজউকের প্ল্যান পাস করানোর চেষ্টা চলছে: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী
বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা সরকারের প্রধান নির্বাচনি অঙ্গীকার : সমাজকল্যাণমন্ত্রী
ফতুল্লায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ি গ্রেপ্তার
বান্দরবান শহরকে পরিবেশবান্ধব ও পরিচ্ছন্ন পর্যটন নগরীতে রূপ দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে -পার্বত্য মন্ত্রী
ভুটানের প্রধানমন্ত্রী ও মালদ্বীপের ভাইস প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক
যুদ্ধ নয়, শান্তির আহ্বান জানিয়ে যে বার্তা দিলেন জাতিসংঘ মহাসচিব
জাতিসংঘে ইরানকে দুটি প্রস্তাব দিলেন ট্রাম্প

News 2 Narayanganj News Archive

আর্কাইভ