
জামালপুর প্রতিনিধি : জামালপুর সদর উপজেলার পিয়ারপুরে অবস্থিত ‘এম আর বি ব্রিকস’ নামীয় একটি অবৈধ ইটভাটায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে ভাটাটি সম্পূর্ণ গুঁড়িয়ে দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকা এবং অবৈধ ফিক্সড চিমনি ব্যবহার করে কার্যক্রম পরিচালনা করায় ‘ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩’ অনুযায়ী আইনানুগ এই ব্যবস্থা নেওয়া হয়। অভিযান চলাকালে ইটভাটার মালিকপক্ষের কাউকে স্পটে উপস্থিত পাওয়া যায়নি।
পরিবেশ সুরক্ষায় পরিচালিত এই যৌথ অভিযানে পরিবেশ অধিদপ্তর জামালপুরের সহকারী পরিচালক, বাংলাদেশ পুলিশ এবং ফায়ার সার্ভিসের সদস্যরা সার্বিক সহযোগিতা প্রদান করেন।
বাংলাদেশ সময়: ১৭:০৮:৫৬ ২৪ বার পঠিত