কালকিনি সৈয়দ আবুল হোসেন কলেজে একাদশ শ্রেণির নবীনবরণ ও প‌রি‌চি‌তি

প্রথম পাতা » ছবি গ্যালারী » কালকিনি সৈয়দ আবুল হোসেন কলেজে একাদশ শ্রেণির নবীনবরণ ও প‌রি‌চি‌তি
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬



কালকিনি সৈয়দ আবুল হোসেন কলেজে একাদশ শ্রেণির নবীনবরণ ও প‌রি‌চি‌তি

কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি: মাদারীপুরের কালকিনি সৈয়দ আবুল হোসেন কলেজে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তিকৃত শিক্ষার্থীদের পরিচিতি সভা ও নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। ২৪ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) সকাল ১০টায় কলেজ হল রুমে উৎসবমুখর পরিবেশে এ সভার আয়োজন করা হয়।

কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব আব্দুল হান্নান দাড়িয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি কিশোর কুমার দাস। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলেজ পরিচালনা পর্ষদের হিতৈষী সদস্য বীর মুক্তিযোদ্ধা জনাব মোঃ ফজলুল হক বেপারী।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আশরাফুল আলম, পদার্থ বিজ্ঞান বিভাগের প্রধান সহকারী অধ্যাপক মোঃ এনামুল হক ও দর্শন বিভা‌গের প্রভাষক তাহমিনা আক্তার। এছাড়া কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দ এবং একাদশ শ্রেণির নবীন শিক্ষার্থীরা অনুষ্ঠানে তাদের অনুভূতি প্রকাশ করে বক্তব্য রাখেন।

প্রধান অতিথির বক্তব্যে কিশোর কুমার দাস নবীন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে বলেন, সুশিক্ষায় শিক্ষিত হয়ে সুনাগরিক হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে। পড়াশোনার পাশাপাশি মেধা ও মননের বিকাশে শিক্ষার্থীদের নিয়মানুবর্তিতার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

বাংলাদেশ সময়: ১৭:০৯:৩৪   ৩৯ বার পঠিত  




ছবি গ্যালারী’র আরও খবর


ঝিনাইদহে সার মজুতের দায়ে ডিলারের জরিমানা
পিরোজপুরে জাতীয় ডিজিটাল ভূমি জোনিং কর্মশালা অনুষ্ঠিত
ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পে অর্থায়নে আগ্রহী চীনা ব্যাংক
ফের ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল
বাংলাদেশের উন্নয়নে জাতিসংঘের ভূমিকা প্রশংসনীয় : জহির উদ্দিন স্বপন
চামড়া ও পাদুকা শিল্পের রোডম্যাপ তৈরিতে অংশীজনদের মতামত নেওয়া হবে
বঙ্গভবনের পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন রাষ্ট্রপতি
গণতন্ত্র ও স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : রিজভী
মেধাপাচারের প্রবণতাকে উল্টো দিকে ঘোরাতে হবে: শিক্ষামন্ত্রী
মাদক নির্মূলে কঠোর থেকে কঠোরতর হতে হবে : সাচিং প্রু

News 2 Narayanganj News Archive

আর্কাইভ