সরিষাবাড়ীতে জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ কার্যক্রমের উদ্বোধন

প্রথম পাতা » ছবি গ্যালারী » সরিষাবাড়ীতে জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ কার্যক্রমের উদ্বোধন
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬



সরিষাবাড়ীতে সেচ পাম্প চালাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু

জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ীতে ২০২৬-২০২৭ অর্থবছরে রাজস্ব খাতের আওতায় বিভিন্ন জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।

​বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় ঝালুপাড়া সুবর্ণখালী নদীতে এই পোনামাছ অবমুক্ত করা হয়। উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তর যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে।
​উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনের সংসদ সদস্য ফরিদুল কবীর তালুকদার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরোজা আফসানা।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লিজা রিছিল, উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ মাহমুদুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শওকত জামিল, কৃষি কর্মকর্তা কৃষিবিদ অনুপ সিংহসহ স্থানীয় মৎসজীবী ও নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

​প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ফরিদুল কবীর তালুকদার বলেন, “দেশকে মাছ উৎপাদনে আরও সমৃদ্ধ করতে এবং প্রাকৃতিক জলাশয়ে মাছের বংশবৃদ্ধি বজায় রাখতে বর্তমান সরকার বিভিন্ন কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে।

ঝালুপাড়া সুবর্ণখালী নদীর মতো প্রাকৃতিক জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণের মাধ্যমে স্থানীয়ভাবে আমিষের চাহিদা পূরণ হবে এবং মৎস্যজীবীদের জীবিকায় ইতিবাচক প্রভাব ফেলবে।”

​তিনি অবমুক্ত করা পোনা মাছ রক্ষায় এবং সেগুলো যেন নির্বিঘ্নে বড় হতে পারে, সে জন্য সর্বস্তরের জনগণকে সচেতন হওয়ার আহ্বান জানান।

বাংলাদেশ সময়: ২০:৪৫:০৮   ১০ বার পঠিত  




ছবি গ্যালারী’র আরও খবর


সরিষাবাড়ীতে জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ কার্যক্রমের উদ্বোধন
সরিষাবাড়ীতে সেচ পাম্প চালাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু
ঝিনাইদহে সার মজুতের দায়ে ডিলারের জরিমানা
পিরোজপুরে জাতীয় ডিজিটাল ভূমি জোনিং কর্মশালা অনুষ্ঠিত
ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পে অর্থায়নে আগ্রহী চীনা ব্যাংক
ফের ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল
বাংলাদেশের উন্নয়নে জাতিসংঘের ভূমিকা প্রশংসনীয় : জহির উদ্দিন স্বপন
চামড়া ও পাদুকা শিল্পের রোডম্যাপ তৈরিতে অংশীজনদের মতামত নেওয়া হবে
বঙ্গভবনের পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন রাষ্ট্রপতি
গণতন্ত্র ও স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : রিজভী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ