সরিষাবাড়ীতে সেচ পাম্প চালাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু

প্রথম পাতা » ছবি গ্যালারী » সরিষাবাড়ীতে সেচ পাম্প চালাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬



সরিষাবাড়ীতে সেচ পাম্প চালাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু

​জামালপুর প্রতিনিধি: জামালপুরের সরিষাবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোবারক আলী ওরফে মোবা (৫৫) নামের এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

​বৃহস্পতিবার(২৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের মালিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মোবারক আলী ওই গ্রামের মৃত বছির উদ্দিন মন্ডলের ছেলে। তিনি দুই ছেলের জনক ছিলেন।

​স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে জমিতে পানি দেওয়ার জন্য বিদ্যুৎচালিত সেচ পাম্প চালু করতে যান মোবারক আলী। এ সময় অসাবধানতাবশত তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে নিহতের প্রতিবেশী ও মালিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক রোবায়েত হোসেন বিপুল জানান, সেচ পাম্প চালু করার সময় এই দুর্ঘটনা ঘটে। তাঁর এই অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বাংলাদেশ সময়: ২০:৪০:৫২   ৩৫ বার পঠিত  




ছবি গ্যালারী’র আরও খবর


সরিষাবাড়ীতে জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ কার্যক্রমের উদ্বোধন
সরিষাবাড়ীতে সেচ পাম্প চালাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু
ঝিনাইদহে সার মজুতের দায়ে ডিলারের জরিমানা
পিরোজপুরে জাতীয় ডিজিটাল ভূমি জোনিং কর্মশালা অনুষ্ঠিত
ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পে অর্থায়নে আগ্রহী চীনা ব্যাংক
ফের ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল
বাংলাদেশের উন্নয়নে জাতিসংঘের ভূমিকা প্রশংসনীয় : জহির উদ্দিন স্বপন
চামড়া ও পাদুকা শিল্পের রোডম্যাপ তৈরিতে অংশীজনদের মতামত নেওয়া হবে
বঙ্গভবনের পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন রাষ্ট্রপতি
গণতন্ত্র ও স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : রিজভী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ