মধুখালীতে ভাতিজার আঘাতে চাচার মৃত্যুর অভিযোগ

প্রথম পাতা » ছবি গ্যালারী » মধুখালীতে ভাতিজার আঘাতে চাচার মৃত্যুর অভিযোগ
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬



মধুখালীতে ভাতিজার আঘাতে চাচার মৃত্যুর অভিযোগ

সদরপুর ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের মধুখালী উপজেলার ডুমাইন ইউনিয়নের ডুমাইন গ্রামের বিশ্বাসপাড়ায় বাড়ির সিঁড়ি নির্মাণকে কেন্দ্র করে চাচা-ভাতিজার সংঘর্ষে মোহাম্মদ জাহিদুল বিশ্বাস (৪৭) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে ডুমাইন গ্রামের বিশ্বাসপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত জাহিদুল বিশ্বাস ওই গ্রামের মৃত বদিউল আলম বিশ্বাসের ছেলে। এ ঘটনায় জড়িত দুই ভাতিজা হলেন শাকিল বিশ্বাস (২৫) ও সাইমুন বিশ্বাস (১৯)। তাঁদের বাবা আমোদ আলী বিশ্বাস।

স্থানীয় সূত্রে জানা যায়, বাড়িতে সিঁড়ি নির্মাণকে কেন্দ্র করে চাচা-ভাতিজাদের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। নিহত জাহিদুল বিশ্বাসের দাবি ছিল, তাঁর জায়গায় সিঁড়ি নির্মাণ করা হচ্ছে, এতে তাঁর চলাচলে অসুবিধা হবে। এ নিয়ে কথা-কাটাকাটির এক পর্যায়ে জাহিদুল বিশ্বাস কোদাল দিয়ে ভাতিজা শাকিল বিশ্বাসের মাথায় আঘাত করেন বলে জানা গেছে।

পরে শাকিল ও সাইমুন ক্ষুব্ধ হয়ে জাহিদুল বিশ্বাসের মাথায় আঘাত করলে তিনি ঘটনাস্থলেই ঢলে পড়েন। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. মোহাম্মদ সোহেল রানা তাঁকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুকদেব রায় বলেন, ‘নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। এ ঘটনায় লিপটন বিশ্বাস নামে একজনকে গ্রেফতার করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১২:০১:১৪   ১২২ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ডিসেম্বরের নামে হাইপ তুলে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে - এমপি বাবুল
নগরকান্দায় সাংবাদিক লাঞ্ছিতের প্রতিবাদে মানববন্ধন, ডিলারশিপ বাতিল ও গ্রেপ্তারের দাবি
একটি শক্তিশালী ও কার্যকর সংসদ গণতন্ত্রের প্রাণকেন্দ্র - স্পীকার
৭ নভেম্বর বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শন ও ধারাবাহিকতার উৎসবিন্দু -প্রধানমন্ত্রীর উপদেষ্টা স্বপন
অপতথ্য রোধে তথ্য অধিকার আইন গুরুত্বপূর্ণ - প্রধান তথ্য কমিশনার
সরিষাবাড়ীতে মোটরসাইকেলের ধাক্কায় এক পথচারী নিহত, আহত-২
বহিষ্কারের বিজ্ঞপ্তির পর সালথা আওয়ামী লীগের সভাপতি দেলোয়ারের পদত্যাগ
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
মাদককে ‘না’, খেলাধুলাকে ‘হ্যাঁ’—স্লোগানে আলফাডাঙ্গায় ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল উৎসবমুখর পরিবেশে সম্পন্ন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ