নগরকান্দায় মাদক ব্যবসায়ীর নাম প্রকাশের জেরে কলেজ শিক্ষার্থীকে ট্যাটা দিয়ে কুপিয়ে জখমের অভিযোগ

প্রথম পাতা » ছবি গ্যালারী » নগরকান্দায় মাদক ব্যবসায়ীর নাম প্রকাশের জেরে কলেজ শিক্ষার্থীকে ট্যাটা দিয়ে কুপিয়ে জখমের অভিযোগ
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬



নগরকান্দায় মাদক ব্যবসায়ীর নাম প্রকাশের জেরে কলেজ শিক্ষার্থীকে ট্যাটা দিয়ে কুপিয়ে জখমের অভিযোগ

সদরপুর ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের নগরকান্দায় মাদক কারবারে জড়িত ব্যক্তির নাম প্রকাশ করায় ছাদিমির নামে এক কলেজ শিক্ষার্থীকে ট্যাটা দিয়ে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাতে উপজেলার ফুলসূতী ইউনিয়নের বাউতিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে বলে জানা গেছে। এ ঘটনায় স্থানীয়দের পক্ষ থেকে মুবিন মোল্লা, পিতা শাখাওয়াত মোল্লার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, মাদকের সঙ্গে জড়িত ব্যক্তিদের নাম প্রকাশ করায় হেদায়েত মীরের ছেলে কলেজ শিক্ষার্থী ছাদিমিরের ওপর হামলা চালানো হয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান।
তবে অভিযোগের বিষয়ে অভিযুক্ত মুবিন মোল্লার বক্তব্য জানা সম্ভব হয়নি।
ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা।

বাংলাদেশ সময়: ১২:০৫:৩৯   ৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আজকের রাশিফল
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক
নগরকান্দায় মাদক ব্যবসায়ীর নাম প্রকাশের জেরে কলেজ শিক্ষার্থীকে ট্যাটা দিয়ে কুপিয়ে জখমের অভিযোগ
মধুখালীতে ভাতিজার আঘাতে চাচার মৃত্যুর অভিযোগ
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ বর্জনকারীদের তালিকা করছে ইসরাইল
নিখোঁজের ছয় দিন পর নারীর মাটিচাপা মরদেহ উদ্ধার, আটক ১
একাত্তরের পরাজিত শক্তি এখনও দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত : মীর হেলাল
বন্দরে দিনদুপুরে স্বর্ণের দোকানে ডাকাতি, স্বর্ণ-রুপা লুট

News 2 Narayanganj News Archive

আর্কাইভ