![]()
ফরিদপুর সদর উপজেলার নর্থচ্যানেল ইউনিয়নে পদ্মা নদীর তীব্র ভাঙনে ভিটে মাটি হারানো ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চাল ও নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।
আজ শনিবার ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠন আয়োজিত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ। এ সময় তিনি নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের হাতে চাল ও নগদ অর্থ তুলে দেন।
কর্মসূচিতে বক্তারা বলেন, দুর্যোগ ও সংকটের প্রতিটি মুহূর্তে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকতে হবে। নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের পুনর্বাসন ও চিকিৎসায় এ ধরনের সহায়তা কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এ সময় ফরিদপুর জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, স্থানীয় নেতা-কর্মী ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৬:৩৮:০৫ ৩৩ বার পঠিত