পদ্মার ভাঙনে ক্ষতিগ্রস্তদের মাঝে চাল ও নগদ অর্থ প্রদান

প্রথম পাতা » ছবি গ্যালারী » পদ্মার ভাঙনে ক্ষতিগ্রস্তদের মাঝে চাল ও নগদ অর্থ প্রদান
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬



পদ্মার ভাঙনে ক্ষতিগ্রস্তদের মাঝে চাল ও নগদ অর্থ প্রদান

ফরিদপুর সদর উপজেলার নর্থচ্যানেল ইউনিয়নে পদ্মা নদীর তীব্র ভাঙনে ভিটে মাটি হারানো ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চাল ও নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।

আজ শনিবার ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠন আয়োজিত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ। এ সময় তিনি নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের হাতে চাল ও নগদ অর্থ তুলে দেন।

কর্মসূচিতে বক্তারা বলেন, দুর্যোগ ও সংকটের প্রতিটি মুহূর্তে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকতে হবে। নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের পুনর্বাসন ও চিকিৎসায় এ ধরনের সহায়তা কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এ সময় ফরিদপুর জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, স্থানীয় নেতা-কর্মী ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬:৩৮:০৫   ৮৭ বার পঠিত  







ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
সরকারি খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১ হাজার ‘জুলাই যোদ্ধা’
নিত্যপণ্য আমদানিতে শতাধিক বিনিয়োগকারী যুক্ত করতে টিসিবির মাধ্যমে পিপিপি উদ্যোগ
কাতারে আরও দক্ষ শ্রমিকের কর্মসংস্থানের সুযোগ চায় বাংলাদেশ
কুমিল্লা বিভাগ করে ইজ্জতটা রক্ষা করুন: মনিরুল হক
সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২১ পরিবারকে ৬৯ লাখ টাকার সহায়তা
সৌরবিদ্যুৎ স্থাপন বিল দ্রুত সংসদে উপস্থাপনের সিদ্ধান্ত
হৃদয়ের সেঞ্চুরি, লিটনের অপরাজিত ৯২ রানে দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশের রেকর্ড সংগ্রহ
সরকারের রূপকল্পে দেশের প্রতিটি মানুষের স্বাস্থ্যকে গুরুত্ব দেওয়া হয়েছে: জুবাইদা রহমান

News 2 Narayanganj News Archive

আর্কাইভ