![]()
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ৫০টি কিন্ডারগার্টেনের প্রায় ৮০০ কৃতী শিক্ষার্থীকে মেধাবৃত্তি ও সম্মাননা দেওয়া হয়েছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) উপজেলার ভক্তবাড়ী এলাকার চেয়ারম্যান বাড়ি রিসোর্টে ‘মেধাবৃত্তি ২০২৫ ও সম্মাননা প্রদান’ অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে সনদ ও ক্রেস্ট তুলে দেওয়া হয়।
রূপগঞ্জ উপজেলা কিন্ডারগার্টেন শিক্ষা উন্নয়ন ও কল্যাণ সমিতি এ অনুষ্ঠানের আয়োজন করে। উপজেলার বিভিন্ন কিন্ডারগার্টেনের মেধাবী শিক্ষার্থীরা এতে বৃত্তি ও সম্মাননা পায়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম আব্দুল্লাহ বিন শফিকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু।
তিনি শিক্ষার্থীদের মনোযোগ দিয়ে পড়াশোনার পাশাপাশি ভবিষ্যতে দেশ ও সমাজের কল্যাণে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে মেধাবৃত্তির সনদ ও সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। এ সময় শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতিতে অনুষ্ঠানস্থলে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন, সাধারণ সম্পাদক বাশিরউদ্দিন বাচ্চু, রূপগঞ্জ ইউনিয়নের প্রশাসক নুরুন্নবী ভূঁইয়া, আবু হোসেন ভূঁইয়া রানু, আবু মোহাম্মদ মাসুম, শামীম ভূঁইয়া ও রফিকুল ইসলাম।
এ ছাড়া উপজেলা কিন্ডারগার্টেন শিক্ষা উন্নয়ন ও কল্যাণ সমিতির নেতারা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা অনুষ্ঠানে অংশ নেন।
বাংলাদেশ সময়: ২২:৫১:২৮ ২৯ বার পঠিত