রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

ডাসারে সাবেক ইউপি চেয়ারম্যান বিভূতি গ্রেফতার

প্রথম পাতা » ছবি গ্যালারী » ডাসারে সাবেক ইউপি চেয়ারম্যান বিভূতি গ্রেফতার
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬



ডাসারে সাবেক ইউপি চেয়ারম্যান বিভূতি গ্রেফতার

ডাসার(মাদারীপুর) প্রতিনিধি : মাদারীপুরের ডাসার থানা পুলিশ অভিযান চালিয়ে নবগ্রাম ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিভূতি ভূষণ বাড়ৈকে গ্রেফতার করেছে। গতকাল শনিবার গভীর রাতে নিজ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
​ডাসার থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত বিশেষ অভিযানে তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট একাধিক ধারায় মামলা রয়েছে।
​গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, আইনগত প্রক্রিয়া শেষে আজ তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১১:০২:১৪   ৭ বার পঠিত