![]()
জেলায় ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা বাড়াতে মাসব্যাপী সচেতনতামূলক কর্মসূচি হাতে নিয়েছে পিরোজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি।
এ কর্মসূচির অংশ হিসেবে লিফলেট বিতরণ, পরিচ্ছন্নতা অভিযান ও মশা নিধন কার্যক্রম চালানোর কথা জানিয়েছে সংগঠনটি।
আজ সোমবার সকালে পিরোজপুর শহরের বিভিন্ন দোকানপাট, মাছের বাজার, মুদি বাজারসহ মশার বংশবিস্তারের সম্ভাব্য স্থানগুলোতে মশা নিধন ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।
এ অভিযানে নেতৃত্ব দেন, পিরোজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি গাজী ওয়াহিদুজ্জামান লাভলু।
এ সময় তার সাথে ছিলেন, সংগঠনের সিনিয়র সহ সভাপতি আহসানুল কবির, সহ সভাপতি মেহেদী হাসানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
পিরোজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি গাজী ওয়াহিদুজ্জামান লাভলু বলেন, পিরোজপুরকে ডেঙ্গুর হটস্পট ঘোষণা করা হয়েছে। এ মহামারী এককভাবে নিয়ন্ত্রণে আনা সম্ভব নয়। এজন্য আমরা মাসব্যাপী কর্মসূচি হাতে নিয়েছি। আজ কর্মসূচির প্রথম দিন। বাজার ও বিভিন্ন এলাকায় মশা নিধনের জন্য ওষুধ প্রয়োগ ও পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়েছে। একই সঙ্গে ব্যবসায়ীদের সচেতন করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৬:০৪:৫৪ ৪ বার পঠিত