ফেনীতে প্রধানমন্ত্রীর প্রকল্প উদ্বোধনের ভেন্যু পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী

প্রথম পাতা » চট্টগ্রাম » ফেনীতে প্রধানমন্ত্রীর প্রকল্প উদ্বোধনের ভেন্যু পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬



ফেনীতে প্রধানমন্ত্রীর প্রকল্প উদ্বোধনের ভেন্যু পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী

ফেনীতে প্রধানমন্ত্রী তারেক রহমানের ‘মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ ও পানি নিষ্কাশন’ প্রকল্প উদ্বোধনের ভেন্যু পরিদর্শন করেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।

আজ সোমবার সকাল সাড়ে ১০টায় পরশুরামের ঘাটঘর ব্রিজের পাশে তিনি ভেন্যু পরিদর্শন করে বিভিন্ন নির্দেশনা দেন। আগামী বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর সফরের প্রস্তুতি পরিদর্শনে তিনি বুধবার আবারও আসবেন বলে গণমাধ্যম’কে জানান।

প্রতিমন্ত্রী বলেন, ‘এখানে মুহুরি-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ ও পানি নিষ্কাশন প্রকল্পের কাজ উদ্বোধনের প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। ১ হাজার ৫শ’ ৪২ কোটি টাকার এ প্রকল্প ১ অক্টোবর বৃহস্পতিবার প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন। অনেক প্রকল্পের মধ্যে এই প্রকল্প অন্যতম। উনি শুরুতে এখানে আসবেন। এখানে ২০২৪ সালে যে ভয়াবহ বন্যা হয়েছিল সেখানে মানুষের আবাদি জমি ও ঘরবাড়ি ছিল সে সব তলিয়ে যায়। এই জন্য প্রধানমন্ত্রী এই প্রকল্প একনেকে অনুমোদন করে এলাকার দুই লাখের বেশি মানুষের বাপ-দাদার আবাস ভূমি যেন আর না হারায়, আর যেন বিলীন না হয়ে যায় এবং বিভিন্ন সময়ে বন্যার সময় যেন এই এলাকা আচমকা বন্যার মুখে না পড়ে সে জন্য স্থায়ীভাবে বাঁধ নির্মাণ করা হচ্ছে।’

তিনি বলেন, ‘প্রকল্প প্রথম পর্যায়ে যেভাবে হবে, দ্বিতীয় পর্যায়ে গিয়ে ধারাবাহিকভাবে আমরা শেষ করবো। আর এই প্রকল্পের মাধ্যমে এলাকার মানুষদের দীর্ঘদিনের যে দু:খ দুর্দশা তা লাঘব হবে এবং জীববৈচিত্র্য প্রাণ ফিরে পাবে। আর দুই-চার-দশ বছরের জন্য নয়, শত বছরের জন্য এই এলাকার মানুষ যেন প্রকল্পের মাধ্যমে উপকৃত হয়, সেভাবে আমরা প্রকল্পটা বাস্তবায়ন করবো।’

এসময় উপস্থিত ছিলেন ফেনী-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক জয়নাল আবেদীন ভিপি, ফেনী-১ আসনের সংসদ সদস্য মুন্সি রফিকুল আলম মজনু, জেলা প্রশাসক মোহাম্মদ মাহবুব উল করিম,পাউবো প্রকৌশলী নাহিদুজ্জামান, উপজেলা নির্বাহী কর্মকর্তা অতনু বড়ুয়া, উপজেলা সহকারী কমিশনার (ভূৃমি) শাফায়াত আখতার নূর ও বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু তালেব প্রমুখ।

মুন্সি রফিকুল আলম মজনু গণমাধ্যম’কে বলেন, ‘বিএনপি হচ্ছে জনগণের দল। বিএনপি যতবার ক্ষমতায় এসেছে জনগণের দ্বারা নির্বাচিত হয়ে ক্ষমতায় এসেছে। ব্যালট ছিনতাইয়ের মাধ্যমে বিএনপি কখনো ক্ষমতায় আসেনি। বিএনপি মনে করে জনগণ হচ্ছে আমাদের সকল শক্তির উৎস। আর আমাদের জনগণের কাছে জবাবদিহি করতে হবে। বাঁধ নির্মাণ দীর্ঘদিনের দাবি ছিল। ইনশাআল্লাহ, এই বাঁধ নির্মাণের মাধ্যমে আমরা ফেনীবাসী কষ্ট থেকে রেহাই পাবো।’

তিনি আরও বলেন, বৃহস্পতিবার পরশুরামে মুহুরী কহুয়া বন্যা নিয়ন্ত্রণ বাঁধের কাজ উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান সংক্ষিপ্ত পথসভা ও বিকালে ফুলগাজি সরকারি পাইলট হাই স্কুল মাঠে জনসভায় ভাষণ দেবেন। এখানে তিনি ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড,ইমাম ও পুরোহিতদের সম্মানী ভাতা বিতরণ উদ্বোধন করবেন।

এরআগে তাঁর ফুলগাজী বেগম খালেদা জিয়া মহিলা কলেজ পরিদর্শনের কথা রয়েছে।

বাংলাদেশ সময়: ১৬:০২:৩৭   ২ বার পঠিত  




চট্টগ্রাম’র আরও খবর


ফেনীতে প্রধানমন্ত্রীর প্রকল্প উদ্বোধনের ভেন্যু পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী
বান্দরবানকে পর্যটনবান্ধব শহর হিসেবে গড়ে তুলতে চাই : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী
মৎস্য উৎপাদন বৃদ্ধির পাশাপাশি জলজ পরিবেশ রক্ষা করতে হবে : আবু সুফিয়ান এমপি
পাহাড়ে মানসম্মত শিক্ষার উন্নয়ন ও অর্থনীতি বিকাশে কাজ করছে সরকার : পার্বত্যমন্ত্রী
পার্বত্যাঞ্চলের শিক্ষার উন্নয়নে প্রধানমন্ত্রী বিশেষ বরাদ্দ দিয়েছেন
আমাদের অনেক শ্রম, ত্যাগ স্বীকার করতে হচ্ছে : এ্যানি
ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে মিলল ৫হাজার ভারতীয় মোবাইল ফোন ডিসপ্লে
একাত্তরের পরাজিত শক্তি এখনও দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত : মীর হেলাল
রেইনবো নেশন গড়ে তুলে বৈষম্যহীন বাংলাদেশ নির্মাণই সরকারের লক্ষ্য — পার্বত্য মন্ত্রী
এলএনজি সরবরাহ বাড়ায় স্বাভাবিক গ্যাস সরবরাহ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ