সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

কালকিনিতে ‘নতুন কুঁড়ি’ স্পোর্টস কর্মসূচির জরুরি সভা

প্রথম পাতা » ছবি গ্যালারী » কালকিনিতে ‘নতুন কুঁড়ি’ স্পোর্টস কর্মসূচির জরুরি সভা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬



কালকিনিতে ‘নতুন কুঁড়ি’ স্পোর্টস কর্মসূচির জরুরি সভা

কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি : মাদারীপুরের কালকিনিতে ‘নতুন কুঁড়ি’ স্পোর্টস কর্মসূচি সুষ্ঠু ও কার্যকরভাবে বাস্তবায়নের লক্ষ্যে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে।
​আজ (২৮ সে‌প্টেন্বর)বি‌কেল ৩টায় উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কালকিনি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কিশোর কুমার দাস এবং সঞ্চালনা করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. হাবিবুল্লাহ।
​সভায় বক্তারা তৃণমূল পর্যায়ে ক্রীড়া চর্চার বিকাশ এবং ‘নতুন কুঁড়ি’ স্পোর্টস কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের বিভিন্ন দিক তুলে ধরে বিস্তারিত আলোচনা করেন।
​উক্ত জরুরি সভায় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সংশ্লিষ্ট কমিটির সদস্য এবং ‘নতুন কুঁড়ি’ কর্মসূচির প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭:৫৩:৫৭   ৬৪ বার পঠিত