ডেঙ্গু ঠেকাতে ফগার হাতে তরুণরা, আলফাডাঙ্গায় ছাত্রদলের ব্যতিক্রমী উদ্যোগ

প্রথম পাতা » ছবি গ্যালারী » ডেঙ্গু ঠেকাতে ফগার হাতে তরুণরা, আলফাডাঙ্গায় ছাত্রদলের ব্যতিক্রমী উদ্যোগ
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬



ডেঙ্গু ঠেকাতে ফগার হাতে তরুণরা, আলফাডাঙ্গায় ছাত্রদলের ব্যতিক্রমী উদ্যোগ

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি : ডেঙ্গুর সংক্রমণ প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি ও মশক নিধনে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন ফরিদপুরের আলফাডাঙ্গা কলেজের ছাত্রদল নেতাকর্মীরা। ফগার মেশিন হাতে নিয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ ও জনবহুল এলাকায় মশার ওষুধ ছিটিয়ে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক প্রচারণা চালিয়েছেন তারা।

সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে আলফাডাঙ্গা থানা চত্বরে ফগার মেশিন দিয়ে ওষুধ ছিটানোর মধ্য দিয়ে এ কর্মসূচির সূচনা হয়। পরে আলফাডাঙ্গা কেন্দ্রীয় জামে মসজিদ, উপজেলা পরিষদ চত্বর ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন এলাকায় মশক নিধন কার্যক্রম পরিচালনা করা হয়।

এ সময় ছাত্রদলের নেতাকর্মীরা স্থানীয় বাসিন্দাদের ঘরবাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, পানি জমতে না দেওয়া এবং মশার প্রজননস্থল ধ্বংসের বিষয়ে সচেতন করেন।

ছাত্রদল নেতা আব্দুল্লাহ আল ফয়সাল জিসান মিয়া ও ছমাহফুজুর রহমান সোহানের নেতৃত্বে কর্মসূচিতে আলামিন শেখ, ফাহিম আহমেদ, আব্দুল্লাহ আল ফয়সালসহ অন্যান্য তরুণ নেতাকর্মী অংশ নেন।

এ সময় আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল সরোয়ার, উপজেলা বিএনপির সভাপতি মো. আব্দুল মান্নান মিয়া আব্বাস, সাধারণ সম্পাদক নূরুজ্জামান খসরু, প্রচার সম্পাদক নিয়ামত হোসেন পারভেজ, উপজেলা কৃষক দলের সদস্য সচিব আরব আলীসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ছাত্রদল নেতারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে সরকারি উদ্যোগের পাশাপাশি জনসচেতনতা ও সামাজিক অংশগ্রহণ জরুরি। ‘করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’—এই স্লোগানকে সামনে রেখে এবং তারেক রহমানের ঘোষিত কর্মসূচি ও আদর্শ বাস্তবায়নের লক্ষ্যে তরুণদের সামাজিক দায়িত্ববোধ থেকে এ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ২৩:১৮:২২   ৯ বার পঠিত  




ছবি গ্যালারী’র আরও খবর


চার ঘণ্টার বৈঠকেও নির্ধারণ হয়নি উৎসব-বন্ধনের বাসভাড়া
নাগরিক অধিকার ফোরামের সঙ্গে এসপির মতবিনিময়, অপরাধ দমনে সহযোগিতা কামনা
শুভ হত্যা: অনিকের বাবা-মাসহ গ্রেপ্তার ৪
বিএনপি ক্ষমতায় এলেই অপশক্তি বিরোধিতা শুরু করে: নজরুল ইসলাম খান
বিমানবাহিনীর ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) অধ্যাদেশের খসড়া চূড়ান্ত
সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের সাক্ষাৎ
দেশে এলপিজির কোনো সংকট নেই : জ্বালানি মন্ত্রীকে অপারেটরদের আশ্বাস
সাইবার আইনে সাংবাদিকদের হয়রানি করা হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ