![]()
আজ ৩০ সেপ্টেম্বর ২০২৬,বুধবার। ১৫ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ। একনজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়
ঘটনাবলি
৪৮৯ – অস্ট্রোগথদের নেতা থিওডোরিক দ্য গ্রেট ওডোয়াসার-এর বাহিনীকে দ্বিতীয়বারের মতো পরাজিত করেন।
৭৩৭ – তুর্গেশরা অক্সাসের দক্ষিণে উমাইয়া আক্রমণ প্রতিহত করে তাদের রসদ বহর দখল করে।
১১৩৯ – ককেশাস পর্বতমালায় সেলজুক সাম্রাজ্যে ৭.৭ মাত্রার ভূমিকম্প আঘাত হানে, এতে ব্যাপক ধ্বংসযজ্ঞ হয় এবং প্রায় ৩ লাখ মানুষ নিহত হয়।
১৩৪২ – শতবর্ষের যুদ্ধে মরলে-র যুদ্ধ সংঘটিত হয়।
১৩৯৯ – হেনরি চতুর্থ ইংল্যান্ডের রাজা হিসেবে ঘোষিত হন।
১৫২০ – প্রথম সুলাইমান উসমানীয় সাম্রাজ্যের সুলতান হন।
১৫৪১ – স্প্যানিশ অভিযাত্রী এর্নান্দো দে সোতো বর্তমান পশ্চিম আরকানসাসে তুলা অঞ্চলে প্রবেশ করেন এবং তীব্র প্রতিরোধের সম্মুখীন হন।
১৫৫১ – জাপানের ওউচি বংশে সেনাবাহিনীর অভ্যুত্থানে তাইনেই-জি ঘটনা ঘটে, প্রভু আত্মহত্যা করতে বাধ্য হন এবং তাদের নগর পুড়িয়ে দেওয়া হয়।
১৬৬৭ – অওরঙ্গজেব-এর সাম্রাজ্যে সংযোজিত হল গোলকুণ্ডা।
১৭৩৬ – লেবাননের কাউন্সিল শুরু হয়, যা ম্যারোনাইট চার্চ সংস্কারে একটি গুরুত্বপূর্ণ মোড়।
১৭৪৪ – অস্ট্রীয় উত্তরাধিকার যুদ্ধে ফ্রান্স ও স্পেন মাদোনা দেল ওলমোর যুদ্ধে সার্ডিনিয়াকে পরাজিত করে।
১৭৯১ – মোৎসার্টের অপেরা দ্য ম্যাজিক ফ্লুট-এর প্রথম পরিবেশনা অনুষ্ঠিত হয়।
১৭৯১ – ফ্রান্সের জাতীয় সংবিধান পরিষদ বিলুপ্ত হয় এবং পরদিন জাতীয় আইনসভা দ্বারা প্রতিস্থাপিত হয়।
১৮৬০ – ব্রিটেনে প্রথম ট্রাম চালু হয়।
১৮৬৩ – প্যারিসে জর্জ বিজে-র অপেরা লা পেশ্যর দ্য পার্ল-এর প্রিমিয়ার অনুষ্ঠিত হয়।
১৮৮২ – প্রথম থমাস এডিসনের উদ্ভাবিত হাইড্রো-ইলেকট্রিক পাওয়ার প্লান্ট চালু হয়।
১৮৮৮ – জ্যাক দ্য রিপার তার তৃতীয় ও চতুর্থ শিকার এলিজাবেথ স্ট্রাইড এবং ক্যাথরিন এডোস-কে হত্যা করে।
১৯০৬ – গ্যালিসীয় ভাষার সর্বোচ্চ ভাষাগত কর্তৃপক্ষ রয়্যাল গ্যালিসিয়ান একাডেমি স্পেনের লা করুনায় প্রতিষ্ঠিত হয়।
১৯০৭ – ওহাইওর ক্যান্টনে নিহত মার্কিন রাষ্ট্রপতি উইলিয়াম ম্যাককিনলি ও তার পরিবারের সমাধি ম্যাককিনলি ন্যাশনাল মেমোরিয়াল উৎসর্গ করা হয়।
১৯০৯ – কুনার্ড লাইনের আরএমএস মোরিটানিয়া আটলান্টিক পাড়ি দিয়ে পশ্চিমমুখী যাত্রায় রেকর্ড গড়ে, যা ২০ বছর অক্ষুণ্ণ থাকে।
১৯১৫ – প্রথম বিশ্বযুদ্ধে রাদোয়ে লিউতোভাক ইতিহাসে প্রথম সৈনিক হিসেবে স্থল থেকে আকাশে গুলি করে শত্রু বিমান ভূপাতিত করেন।
১৯১৮ – ইউক্রেনের স্বাধীনতা যুদ্ধে নেস্টর মাখনো-র নেতৃত্বে বিদ্রোহী বাহিনী দিব্রিভকার যুদ্ধে কেন্দ্রীয় শক্তিকে পরাজিত করে।
১৯১৯ – আরকানসাসে এলেইন গণহত্যা শুরু হয়।
১৯২২ – বেনিতো মুসোলিনি ইতালিতে প্রথম ফ্যাসিবাদী সরকার গঠন করেন।
১৯২৯ – বিবিসি প্রথম পরীক্ষামূলক টিভি সম্প্রচার শুরু করে।
১৯৩৫ – অ্যারিজোনা ও নেভাডা সীমান্তে হুভার বাঁধ উৎসর্গ করা হয়।
১৯৩৬ – মার্কিন সাংবাদিক হার্বার্ট আর. একিন্স, ডরোথি কিলগ্যালেন এবং লিও কিয়েরান বাণিজ্যিক বিমানে ২০ দিনে বিশ্ব ভ্রমণের প্রতিযোগিতা শুরু করেন।
১৯৩৮ – জার্মানিতে ঐতিহাসিক মিউনিখ সম্মেলন অনুষ্ঠিত হয়।
১৯৩৮ – লীগ অব নেশনস বেসামরিক জনগণের উপর ইচ্ছাকৃত বোমা হামলা নিষিদ্ধ ঘোষণা করে।
১৯৩৯ – পোল্যান্ডের বিভক্তি স্বীকার করে জার্মানি ও সোভিয়েত ইউনিয়ন একটি চুক্তিতে উপনীত হয়।
১৯৩৯ – ব্রিটেনে পরিচয়পত্র প্রথা চালু হয়।
১৯৩৯ – পোল্যাণ্ডের বিভাজন নিয়ে জার্মানি ও রাশিয়া সহমত পোষণ করে।
১৯৩৯ – ভ্লাদিস্লাভ সিকোরস্কি নির্বাসিত পোলিশ সরকারের প্রধানমন্ত্রী হন।
১৯৩৯ – এনবিসি প্রথম টেলিভিশনে আমেরিকান ফুটবল খেলা সম্প্রচার করে।
১৯৪১ – দ্বিতীয় বিশ্বযুদ্ধে বাবি ইয়ার গণহত্যা শেষ হয়।
১৯৪৩ – মার্কিন রাষ্ট্রপতি রুজভেল্ট কর্তৃক মার্কিন মার্চেন্ট মেরিন একাডেমি উৎসর্গ করা হয়।
১৯৪৪ – দ্বিতীয় বিশ্বযুদ্ধে অপারেশন মার্কেট গার্ডেনে মিত্রদের দখল করা নেইমেখেন এলাকা পুনর্দখলে জার্মানরা পাল্টা আক্রমণ শুরু করে।
১৯৪৫ – ইংল্যান্ডের হার্টফোর্ডশায়ারে বোর্ন এন্ড রেল দুর্ঘটনায় ৪৩ জন নিহত হন।
১৯৪৭ – প্রথম টেলিভিশনে সম্প্রচারিত বিশ্ব সিরিজ শুরু হয়।
১৯৪৭ – পাকিস্তান ও ইয়েমেন জাতিসংঘে যোগদান করে।
১৯৪৯ – বার্লিন এয়ারলিফট শেষ হয়।
১৯৫৪ – মার্কিন নৌবাহিনীর ডুবোজাহাজ ইউএসএস নটিলাস বিশ্বের প্রথম পারমাণবিক শক্তিচালিত জাহাজ হিসেবে কমিশন লাভ করে।
১৯৬০ – দ্য ফ্লিনস্টোনস অ্যানিমেটেড সিটকম এবিসি টেলিভিশনে প্রিমিয়ার হয়।
১৯৬৬ – বতসোয়ানা ব্রিটিশ উপনিবেশের কবল থেকে মুক্ত হয়ে স্বাধীনতা অর্জন করে এবং এ দিনটিকে তারা জাতীয় দিবস হিসেবে উদ্যাপন করে।
১৯৬৮ – বোয়িং ৭৪৭ প্রথমবার জনসমক্ষে প্রদর্শন করা হয়।
১৯৭০ – জর্ডান ডসন ফিল্ড ছিনতাইয়ের অবশিষ্ট জিম্মিদের মুক্তির জন্য পিএফএলপি-র সাথে চুক্তি করে।
১৯৭৩ – বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় গিনি-বিসাউ।
১৯৭৫ – বৈরুত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় মালেভ ফ্লাইট ২৪০ ভূমধ্যসাগরে বিধ্বস্ত হয়, এতে ৬০ জন নিহত হন।
১৯৭৮ – ফিনল্যান্ডের ওউলুতে ফিনএয়ার ফ্লাইট ৪০৫ ছিনতাই হয়।
১৯৮০ – জেরক্স, ইন্টেল ও ডিজিটাল ইকুইপমেন্ট কর্পোরেশন কর্তৃক ইথারনেটের স্পেসিফিকেশন প্রকাশিত হয়।
১৯৯২ – বাংলাদেশে কার্ড ফোন ব্যবস্থা চালু হয়।
১৯৯৩ – ভারতের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রে প্রচণ্ড ভূমিকম্পে ২০ হাজারেরও বেশি লোকের প্রাণহানি ঘটে।
১৯৯৪ – স্পেস শাটল এন্ডেভার এসটিএস-৬৮ মিশনে উৎক্ষেপণ করা হয়।
১৯৯৯ – জাপানের তোকাইমুরা পারমাণবিক দুর্ঘটনায় দুইজন টেকনিশিয়ান নিহত হন।
২০০০ – ইসরায়েলি-ফিলিস্তিনি সংঘাতে দ্বিতীয় ইন্তিফাদার দ্বিতীয় দিনে ১২ বছর বয়সী মুহাম্মদ আল-দুররাহ গুলিতে নিহত হয়।
২০০৫ – ডেনীয় সংবাদপত্রে মুহাম্মদ (সা.)-এর বিতর্কিত কার্টুন প্রকাশিত হয়।
২০০৮ – ভারতের রাজস্থানে যোধপুর জেলায় মেহেরানগড় কেল্লায় পদদলনে প্রায় ২২৪ জন মারা যান।
২০০৯ – ৭.৬ মাত্রার সুমাত্রা ভূমিকম্পে ১,১১৫ জন নিহত হন।
২০১৬ – হ্যারিকেন ম্যাথিউ ক্যাটাগরি ৫ হ্যারিকেনে পরিণত হয়, যা ২০০৭ সালের পর ক্যারিবীয় সাগরে গঠিত সবচেয়ে শক্তিশালী হ্যারিকেন।
২০১৬ – ২০০২ সালে ভ্যান গগ জাদুঘর থেকে চুরি যাওয়া ১০ কোটি ডলার মূল্যের দুটি চিত্রকর্ম উদ্ধার করা হয়।
জন্ম
১২০৭ - জালাল উদ্দিন মুহাম্মদ রুমি, পারস্যের কবি। (মৃ. ১২৭৩)
১৪৪৪ - ডোনাটো ব্রামান্তে, ইতালীয় স্থাপত্য শিল্পী।
১৭০০ - স্তানিস্লাও কোনারস্কি, পোলীয় সন্ন্যাসী, কবি ও নাট্যকার।
১৮২৮ - যোগীরাজ শ্যামাচরণ লাহিড়ী (লাহিড়ী মহাশয়), ভারতীয় যোগী ও গুরু। (মৃ. ১৮৯৫)
১৮৫৭ - কার্ল বেন্ডা, জার্মান অণুজীববিজ্ঞানী। (মৃ. ১৯৩২)
১৮৬৪ - সুনীতি দেবী, ব্রিটিশ ভারতীয় দেশীয় রাজ্য কোচবিহারের মহারাণী। (মৃ. ১৯৩২)
১৮৭০ - জঁ-বাতিস্ত পেরাঁ, নোবেল পুরস্কার বিজয়ী ফরাসি বংশোদ্ভূত মার্কিন পদার্থবিদ।
১৮৯৩ - ভি. পি. মেনন, প্রাক্তন সচিব, ভারতীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়
১৯০৪ - বলাইলাল দাস মহাপাত্র, বাঙালি স্বাধীনতা সংগ্রামী। (মৃ. ১৯৯৭)
১৯০৫ - নেভিল ফ্রান্সিস মট, নোবেল পুরস্কার বিজয়ী ইংরেজ পদার্থবিদ।
১৯০৫ - মাইকেল পাওয়েল, ইংরেজ চলচ্চিত্র পরিচালক, প্রযোজক ও চিত্রনাট্যকার। (মৃ. ১৯৯০)
১৯১৭ - রাজ্যেশ্বর মিত্র, বিশ শতকের বাংলার প্রখ্যাত সঙ্গীতজ্ঞ। (মৃ.১৯৯৫)
১৯২২ - হৃষিকেশ মুখার্জী, ভারতীয় হিন্দি চলচ্চিত্রের বাঙালী পরিচালক। (মৃ. ২০০৬)
১৯২৮ - এলি ওয়িইয়েসেল, নোবেল পুরস্কার বিজয়ী রোমানীয় বংশোদ্ভূত মার্কিন লেখক, অধ্যাপক ও সমাজ কর্মী।
১৯৩১ - জ্যাঁ মারি লেঁ, নোবেল পুরস্কার বিজয়ী ফরাসি রসায়নবিদ।
১৯৩৩ - অজিতেশ বন্দ্যোপাধ্যায়, বাঙালি নাট্যকার ও অভিনেতা। (মৃ. ১৯৮৩)
১৯৩৪ -
আন্দ্রে বেতেই, ভারতীয় সমাজবিজ্ঞানী, লেখক এবং শিক্ষাবিদ। (মৃ.২০২৬)
আনা কাশফি, ব্রিটিশ অভিনেত্রী, জন্ম ব্রিটিশ ভারতে
১৯৩৮ - প্রখ্যাত ভারতীয় বাঙালি আবৃত্তিকার ও বাচিক শিল্পী গৌরী ঘোষ।(মৃ.২০২১)
১৯৩৯ - জাঁ মারি লেহন, নোবেল পুরস্কার বিজয়ী ফরাসি রসায়নবিদ।
১৯৪৩ - যোহান ডেইসেনহফের, নোবেল পুরস্কার বিজয়ী জার্মান প্রাণরসায়নবিদ।
১৯৪৪ - আবুল কাসেম ফজলুল হক, বাংলাদেশী প্রাবন্ধিক ও রাষ্ট্রচিন্তাবিদ।
১৯৫১ - ব্যারি মার্শাল, নোবেল পুরস্কার বিজয়ী অস্ট্রেলীয় চিকিৎসক।
১৯৬২ - প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ভারতীয় বাঙালি চলচ্চিত্র অভিনেতা।
১৯৬৭ - দীপ্তি ভটনাগর, ভারতীয় অভিনেত্রী এবং মডেল
১৯৭০ - দীপা মালিক, ভারতীয় ক্রীড়াবিদ, প্রথম ভারতীয় মহিলা প্যারালিম্পিক গেমস পদক প্রাপিকা
১৯৭২ - শান্তনু মুখার্জী, শান নামে অধিক পরিচিত, ভারতীয় গায়ক
১৯৮৫ - শ্বেতা ভরদ্বাজ, ভারতীয় অভিনেত্রী এবং মডেল
১৯৮৪ - টি-পেইন, মার্কিন র্যাপ সঙ্গীত গায়ক, প্রযোজক ও অভিনেতা।
মৃত্যু
১৮৭৫ - প্যারীচরণ সরকার,ভারতীয় বাঙালি শিক্ষাবিদ, সমাজসংস্কারক ও উনিশ শতকের বাঙলার পাঠ্যপুস্তক রচয়িতা।(জ.২৩/০১/১৮২৩)
১৯১৯ - শিবনাথ শাস্ত্রী, ভারতীয় বাঙালি শিক্ষাবিদ, সমাজসংস্কারক, দার্শনিক, লেখক, অনুবাদক, ঐতিহাসিক।(জ.৩১/০১/১৮৪৭)
১৯৪৩ - রামানন্দ চট্টোপাধ্যায়, ব্রিটিশ ভারতীয় শিক্ষাবিদ ও সাংবাদিক।(জ.২৯/০৫/১৮৬৫)
১৯৫৩ - আবদুল করিম সাহিত্যবিশারদ, প্রাচীন বাংলা সাহিত্যের পুঁথি সংগ্রাহক ও সম্পাদক।(জ.১১/১০/১৮৭১
১৯৫৫ - জেমস ডিন, মার্কিন অভিনেতা। (জ. ১৯৩১)
১৯৮৫ - সিমন সিনিয়রে, জার্মান বংশোদ্ভূত ফরাসি অভিনেত্রী। (জ. ১৯২১)
১৯৯০ - প্যাট্রিক হোয়াইট, নোবেল পুরস্কার বিজয়ী ইংরেজ বংশোদ্ভূত অস্ট্রেলিয়ান লেখক।
১৯৯৮ - রবার্ট লুইস টেলর, আমেরিকান লেখক।
১৯৯৯- শেখ ইশতিয়াক, বাংলাদেশের সঙ্গীতশিল্পী।
২০০৪ - মাইকেল রেলফ, ইংরেজ পরিচালক, প্রযোজক ও চিত্রনাট্যকার।
২০১৩ - রাম্বলিন ‘টমি স্কট’, আমেরিকান গায়ক ও গিটার।
ছুটি ও অন্যান্য
আন্তর্জাতিক অনুবাদ দিবস
জাতীয় কন্যা শিশু দিবস (বাংলাদেশ)।
বাংলাদেশ সময়: ০:১০:৪৯ ৯ বার পঠিত