শুক্রবার, ২ অক্টোবর ২০২৬

ইতিহাসের এই দিনে

প্রথম পাতা » ছবি গ্যালারী » ইতিহাসের এই দিনে
শুক্রবার, ২ অক্টোবর ২০২৬



ইতিহাসের এই দিনে

আজ ২ অক্টোবর ২০২৬,শুক্রবার। ১৭ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ। একনজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়

ঘটনাবলি

৮২৯ – থিওফিলোস তার পিতা দ্বিতীয় মাইকেলের স্থলাভিষিক্ত হয়ে বাইজেন্টাইন সম্রাট হন।
৯৩৯ – আন্দেরনাখের যুদ্ধ: প্রথম অটো ফ্রাঙ্কোনিয়ার এবারহার্ড ও অন্যান্য ফ্রাঙ্কিশ ডিউকদের জোটের বিদ্রোহ দমন করেন।
১১৮৬ – ক্রুসেডের যুদ্ধে মুসলিম সেনাপতি সালাউদ্দীন আইয়ুবি বায়তুল মোকাদ্দাস মুক্ত করতে সক্ষম হন।
১১৮৭ – সালাউদ্দিন দীর্ঘ অবরোধের পর জেরুসালেম অবরোধের মাধ্যমে জেরুসালেম জয় করেন।
১২৬৩ – নরওয়েজীয় ও স্কটিশদের মধ্যে লার্গসের যুদ্ধ সংঘটিত হয়।
১৪৭০ – ওয়ারউইকের আর্লের বিদ্রোহের কারণে রাজা চতুর্থ এডওয়ার্ড নেদারল্যান্ডসে পালিয়ে যেতে বাধ্য হন এবং ষষ্ঠ হেনরি সিংহাসনে পুনর্বহাল হন।
১৫৫২ – রুশ-কাজান যুদ্ধ: রুশ সৈন্যরা কাজান প্রবেশ করে।
১৭১৮ – স্পেনের বিরুদ্ধে লন্ডনে ব্রিটেন, ফ্রান্স, অস্ট্রিয়া ও হল্যান্ড-এই চতুঃশক্তির মৈত্রী জোট হয়।
১৭৬৬ – যুক্তরাজ্যের নটিংহামে গুজ ফেয়ারে অতিরিক্ত পনিরের দামের প্রতিবাদে নটিংহাম চিজ দাঙ্গা শুরু হয়।
১৭৮০ – মার্কিন স্বাধীনতা আন্দোলনে জন এ্যান্ড্রে কে ফাঁসি দেওয়া হয়।
১৭৮৯ – মার্কিন যুক্তরাষ্ট্রের বিল অব রাইটস অনুমোদনের জন্য বিভিন্ন অঙ্গরাজ্যে পাঠানো হয়।
১৭৯০ – মার্কিন যুক্তরাষ্ট্রে প্রথম আদমশুমারি শুরু হয়।
১৮৩৫ – টেক্সাস বিপ্লব: মেক্সিকান সৈন্যরা গঞ্জালেসের জনগণকে নিরস্ত্র করার চেষ্টা করে, কিন্তু দ্রুত গঠিত মিলিশিয়ার কঠোর প্রতিরোধের মুখে পড়ে।
১৮৬৪ – মার্কিন গৃহযুদ্ধ: কনফেডারেট বাহিনী ভার্জিনিয়ার সল্টভিলে ইউনিয়নের আক্রমণ প্রতিহত করে।
১৮৬৮ – কলকাতায় জেনারেল পোস্ট অফিস উদ্বোধন হয়।
১৮৬৯ – অবিভক্ত ভারতের গুজরাত রাজ্যের পোরবন্দর শহরে পিতা কাবা গান্ধী ও মাতা পুতলিবাই গান্ধীর ঘরে মোহনদাস করমচাঁদ গান্ধী নামে এক বালক জন্মগ্রহণ করেন।
১৮৬৯ – মেদিনীপুর জেলার তমলুকে (বর্তমান পূর্ব মেদিনীপুর) রামদাস বাঁড়ুই নামক এক ১৫ বছরের ছেলেকে ব্রিটিশ আততায়ীর গুলিতে মৃত্যু।
১৮৭০ – গণভোটের মাধ্যমে পোপের রাজ্যের নাগরিকরা ইতালি রাজ্য কর্তৃক সংযুক্তিকরণ মেনে নেয়।
১৯১৯ – কলোরাডোর পুয়েবলোতে ভাষণ দেওয়ার সাত দিন পর শারীরিকভাবে ভেঙে পড়া মার্কিন প্রেসিডেন্ট উড্রো উইলসন হোয়াইট হাউসে গুরুতর স্ট্রোকে আক্রান্ত হন।
১৯২০ – ইউক্রেনীয় স্বাধীনতা যুদ্ধ: মিখাইল ফ্রুঞ্জে লাল ফৌজকে ইউক্রেনের বিপ্লবী বিদ্রোহী বাহিনীর সাথে অবিলম্বে শত্রুতা বন্ধের নির্দেশ দেন।
১৯২২ – চীনে টাইফুনের আঘাতে ৬০ হাজার মানুষের প্রাণহানি ঘটে।
১৯২৮ – পবিত্র ক্রুশ ও ঈশ্বরের কাজের প্রিলেচার, যা সাধারণত ওপাস দেই নামে পরিচিত, প্রতিষ্ঠিত হয়।
১৯৩৪ – জার্মানির স্বৈরশাসক রূপে এডলফ হিটলারের আত্মপ্রকাশ ঘটে।
১৯৩৫ – বেনিতো মুসোলিনির নেতৃত্বে ইথিওপিয়া (আবিসিনিয়া) আক্রমণ ঘটে।
১৯৩৭ – রাফায়েল ত্রুহিয়ো ডোমিনিকান প্রজাতন্ত্রের সীমান্ত অঞ্চলে বসবাসরত হাইতীয়দের হত্যার নির্দেশ দেন, যা পার্সলে গণহত্যা নামে পরিচিত।
১৯৪১ – জার্মানীর নাৎসী বাহিনীর নেতা হিটলার রাশিয়ার বিরুদ্ধে দ্বিতীয় হামলার নির্দেশ জারী করে।
১৯৪২ – দ্বিতীয় বিশ্বযুদ্ধ: আরএমএস কুইন মেরি দুর্ঘটনাবশত এইচএমএস কুরাকোয়াকে ধাক্কা দিয়ে ডুবিয়ে দেয়, এতে কুরাকোয়ার ৩০০ জনের বেশি নাবিক নিহত হন।
১৯৪৪ – দ্বিতীয় বিশ্বযুদ্ধ: জার্মান সৈন্যরা ওয়ারশ বিদ্রোহের অবসান ঘটায়।
১৯৫৫ – সোভিয়েত ইউনিয়ন প্রথম পারমাণবিক পরীক্ষা চালায়।
১৯৫৮ – গিনি ফ্রান্সের কাছ থেকে স্বাধীনতা ঘোষণা করে।
১৯৫৮ – ঘানা ফ্রান্সের কাছ থেকে স্বাধীনতা অর্জন করে।
১৯৬৭ – থারগুড মার্শাল প্রথম আফ্রিকান-আমেরিকান হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে শপথ নেন।
১৯৬৮ – মেক্সিকোর রাষ্ট্রপতি গুস্তাভো দিয়াজ ওর্দাজ ১৯৬৮ গ্রীষ্মকালীন অলিম্পিক শুরুর দশ দিন আগে নিরস্ত্র ছাত্রদের বিক্ষোভ দমনে সৈন্য পাঠান, যা ত্লাতেলোলকো গণহত্যা নামে পরিচিত।
১৯৭০ – উইচিটা স্টেট ইউনিভার্সিটির ফুটবল দল বহনকারী বিমান কলোরাডোতে বিধ্বস্ত হয়, এতে ৩১ জন নিহত হন।
১৯৭১ – দক্ষিণ ভিয়েতনামের রাষ্ট্রপতি নগুয়েন ভ্যান থিউ একক প্রার্থীর নির্বাচনে পুনর্নির্বাচিত হন।
১৯৭১ – ব্রিটিশ ইউরোপীয় এয়ারওয়েজ ফ্লাইট ৭০৬ বেলজিয়ামের আরসেলের কাছে বিধ্বস্ত হয়, এতে ৬৩ জন নিহত হন।
১৯৭২ – বোম্বেতে ভারতের প্রথম টেলিভিশন কেন্দ্র চালু হয়।
১৯৭৭ – ঢাকা সেনানিবাস ও বিমান বন্দরে সেনা বিদ্রোহ ঘটে এতে বিমান বাহিনীর ১১ জন অফিসার নিহত হন।
১৯৭৯ – ঢাকায় রিয়াদ সরাসরি ট্রাংক ডায়ালিং চালু করে।
১৯৮০ – মাইকেল মায়ার্স গৃহযুদ্ধের পর কংগ্রেস থেকে বহিষ্কৃত প্রথম সদস্য হন।
১৯৮৩ – বাংলাদেশ গ্রামীণ ব্যাংকের আত্বপ্রকাশ ঘটে।
১৯৯০ – ইরাকি ট্যাঙ্ক ও পদাতিক বাহিনী কুয়েত দখল করে।
১৯৯০ – শিয়ামেন এয়ারলাইন্স ফ্লাইট ৮৩০১ ছিনতাই হয়ে গুয়াংজুতে অবতরণের সময় মাটিতে থাকা দুটি বিমানের সাথে সংঘর্ষে ১৩২ জন নিহত হন।
১৯৯২ – ব্রাজিলের সাও পাওলোতে কারান্দিরু কারাগারে সামরিক পুলিশ বিদ্রোহ দমনে অভিযান চালায়, এতে কারান্দিরু গণহত্যায় ১১১ জন বন্দী নিহত হন।
১৯৯৫ – বাংলাদেশ সরকার সাপটা অনুমোদন করে।
১৯৯৬ – মাদার তেরেসা আমেরিকার সম্মানিক নাগরিকত্ব লাভ করেন।
১৯৯৬ – প্রশান্ত মহাসাগরে পেরুর যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়। এতে ক্রসহ ৭০ জন নিহত হয়।
১৯৯৬ – মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন ইলেকট্রনিক ফ্রিডম অব ইনফরমেশন অ্যাক্ট সংশোধনীতে স্বাক্ষর করেন।
২০০২ – তেহরানে ইরান ও কুয়েতের মধ্যে প্রতিরক্ষা গোয়েন্দা চুক্তি স্বাক্ষর হয়।
২০০২ – ওয়াশিংটন ডি.সি.তে বেল্টওয়ে স্নাইপার হামলা শুরু হয়, যা তিন সপ্তাহ ধরে চলে এবং ১০ জন নিহত হন।
২০০৪ – যুক্তরাজ্যের লন্ডনের বুশি পার্কে প্রথম পার্করান, তখন বুশি পার্ক টাইম ট্রায়াল নামে পরিচিত, অনুষ্ঠিত হয়।
২০০৬ – মার্কিন যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় একটি স্কুলে বন্দুক হামলায় পাঁচজন আমিশ ছাত্রী নিহত হয়।
২০০৭ – দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপতি রোহ মু-হিউন উত্তর কোরিয়ার নেতা কিম জং-ইলের সাথে আন্তঃকোরীয় শীর্ষ সম্মেলনে যোগ দিতে উত্তর কোরিয়ায় যান।
২০১৬ – ইথিওপিয়ার ওরোমিয়া অঞ্চলে উৎসব চলাকালে বিক্ষোভ ছড়িয়ে পড়ে, এতে কয়েক ডজন মানুষ নিহত হন।
২০১৮ – দ্য ওয়াশিংটন পোস্টের সাংবাদিক জামাল খাশোগি তুরস্কের ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেটে নিহত হন।
২০১৯ – জীবন্ত ইতিহাস প্রদর্শনীর ফ্লাইট পরিচালনাকারী একটি ব্যক্তি মালিকানাধীন বোয়িং বি-১৭ ফ্লাইং ফোর্ট্রেস কানেটিকাটের উইন্ডসর লক্স থেকে উড্ডয়নের পরপরই বিধ্বস্ত হয়, এতে সাতজন নিহত হন।
২০২৫ – যুক্তরাজ্যের ম্যানচেস্টারে ইয়োম কিপুর চলাকালে একটি সিনাগগে হামলায় ২ জন নিহত এবং কমপক্ষে ৪ জন আহত হন।

জন্ম

১৫৩৮ - সন্ত চার্লস বোরোমিও, ইতালীয় ধর্মযাজক ও সন্ত।
১৮১৪ - সমাজ সংস্কারক দক্ষিণারঞ্জন মুখোপাধ্যায়। (মৃ.১৮৭৮)
১৮৪৭ - পল ভন হিন্ডেনবার্গ জার্মান ফিল্ড মার্শাল, রাজনীতিবিদ ও প্রেসিডেন্ট।
১৮৫২ - উইলিয়াম র‍্যামজে, নোবেল পুরস্কার বিজয়ী স্কটিশ ইংরেজ রসায়নবিদ।
১৮৬৬ - স্বামী অভেদানন্দ, ভারতীয় হিন্দু সন্ন্যাসী ও রামকৃষ্ণ বেদান্ত মঠের প্রতিষ্ঠাতা। (মৃ.১৯৩৯)
১৮৬৯ - মোহনদাস করমচাঁদ গান্ধী, ভারতীয় স্বাধীনতা আন্দোলনের সবচেয়ে গুরূত্বপূর্ণ নেতা।(মৃ.৩০/০১/১৯৪৮, নিহত)
১৮৭১ - কর্ডেল হাল, মার্কিন আইনজীবী, রাজনীতিবিদ ও রাজ্য ৪৭তম মার্কিন যুক্তরাষ্ট্র সচিব, নোবেল পুরস্কার বিজয়ী।
১৮৮৯ - শিশিরকুমার ভাদুড়ী, অভিনেতা এবং নাট্যকার। (মৃ.৩০/০৬/১৯৫৯)
১৮৯৬ - লিয়াকত আলি খান, পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও প্রখ্যাত মুসলিম লীগ নেতা।
১৯০০ - লীলা নাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ছাত্রী।(মৃ.১১/০৬/১৯৭০)
১৯০৪ - লাল বাহাদুর শাস্ত্রী, প্রাক্তন ভারতীয় প্রধানমন্ত্রী (তৃতীয়) (মৃ.১১/০১/১৯৬৬)
১৯০৪ - গ্রাহাম গ্রিন, ইংরেজ ঔপন্যাসিক, গল্পকার ও সমালোচক।(মৃ.০৩/০৪/১৯৯১)
১৯০৭ - আলেক্সান্ডার টড, নোবেল পুরস্কার বিজয়ী ব্যারন টড ও স্কটিশ প্রাণরসায়নবিদ।
১৯১৭ - ক্রিস্টিয়ান ডি দুভ, নোবেল পুরস্কার বিজয়ী ইংরেজ বংশোদ্ভূত বেলজিয়ান সাইটোলগিস্ট ও প্রাণরসায়নবিদ।
১৯২৪ - তপন সিংহ, প্রখ্যাত ভারতীয় বাঙালি চলচ্চিত্র পরিচালক।(মৃ.১৫/০১/২০০৯)
১৯৩৩ - জন গার্ডন, নোবেল পুরস্কার বিজয়ী ইংরেজ জীববিজ্ঞানী।
১৯৪২ - আশা পারেখ, ভারতীয় অভিনেত্রী, পরিচালক এবং চলচ্চিত্র নির্মাতা
১৯৪৮ - পার্সিস খামবাট্টা, ভারতীয় মডেল ও অভিনেত্রী (মৃ. ১৮/০৮/১৯৯৮)
১৯৫০ - সুভাষ ভৌমিক, ভারতীয় কিংবদন্তি ফুটবলার, ম্যানেজার এবং প্রবাদপ্রতিম কোচ । (মৃ.২০২২)
১৯৬২ -‘টারজান’ খ্যাত হলিউড তারকা জো লারা। (মৃ. ২৯/০৫/২০২১)
১৯৬৪ - ফারুক মাহফুজ আনাম, বাংলাদেশী রক সঙ্গীত শিল্পী, যিনি জেমস নামে পরিচিত।
১৯৬৬ - কে কে মেনন, ভারতীয় চলচ্চিত্র, মঞ্চ এবং টেলিভিশন অভিনেতা
১৯৭২ - রচনা বন্দ্যোপাধ্যায়, বাঙালি ভারতীয় অভিনেত্রী এবং লোকসভার সাংসদ
১৯৭৮ - আয়ুমি হামাসাকি, জাপানি কণ্ঠশিল্পী, গীতিকার, প্রযোজক ও অভিনেত্রী।
১৯৮৪ - মারিওন বারতোলি, ফরাসি টেনিস খেলোয়াড়।
১৯৮৭ - হিনা খান, ভারতীয় অভিনেত্রী
১৯৯১ - নিকিতা গান্ধী, ভারতীয় নেপথ্য সঙ্গীতশিল্পী
১৯৯৩ - প্রাচী তেহলান, ভারতীয় বাস্কেটবল খেলোয়াড় এবং অভিনেত্রী
২০০২ - জ্যাকব সার্টোরিয়াস, মার্কিন গায়ক।

মৃত্যু

৫৩৪ - আতালারিক, ইতালীয় রাজা।
১৮৫০ - সারাহ বিফফেন, ইংরেজ চিত্রশিল্পী।
১৮৫৩ - ফ্রঁসোয়া জিয়ান ডোমিনিক আরাগো, ফরাসি গণিতবিদ, পদার্থবিদ, জ্যোতির্বিদ, রাজনীতিবিদ ও ফ্রান্সের ২৫তম প্রধানমন্ত্রী।
১৯০৬ - রাজা রবি বর্মা, ভারতীয় চিত্রশিল্পী।(জ. ১৮৪৮)
১৯১৭ - অক্ষয়চন্দ্র সরকার, বাঙালি কবি ও সাহিত্য সমালোচক। (জ.১১/১২/১৮৪৬)
১৯২৭ - সভান্টে অগস্ট আরেনিউস, নোবেল পুরস্কার বিজয়ী সুইডিশ পদার্থবিদ ও রসায়নবিদ।
১৯৪৭ - পি. ডি. অউস্পেনস্কাই, রুশ বংশোদ্ভূত ইংরেজ গণিতবিদ ও দার্শনিক।
১৯৭১ - খালেক নওয়াজ খান, ভাষাসৈনিক ও বাঙালি রাজনীতিবিদ, পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক। (জ. ১৯২৬)
১৯৭৪ - নুরুল আমিন, পাকিস্তানের প্রধানমন্ত্রী।
১৯৭৫ - কুমার স্বামী কামরাজ নাদার, ভারতরত্ন পদকপ্রাপ্ত রাজনীতিবিদ, তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী। (জ.১৫/০৭/১৯০৩)
১৯৮১ - হ্যারি গোল্ডেন, মার্কিন সাংবাদিক ও লেখক।
১৯৮৫ - রক হাডসন, মার্কিন অভিনেতা। (জ. ১৯২৫)
১৯৮৭ - পিটার মিডাওয়ার, নোবেল পুরস্কার বিজয়ী ব্রাজিলীয় বংশোদ্ভূত ইংরেজ জীববিজ্ঞানী।
১৯৯৬ - আন্দ্রেই লুখানভ, সমাজতান্ত্রিক যুগ-পরবর্তী বুলগেরিয়ার প্রথম প্রধানমন্ত্রী।
২০০৭ - ক্রিস্টোফার ডেররিক, ইংরেজ লেখক ও সমালোচক।
২০১৩ - কারে অরনুং, নরওয়েজীয় পিয়ানোবাদক ও শিক্ষক।
২০২১ - পাকিস্তানের কমেডি রাজা হিসেবে পরিচিত উমর শরিফ।(জ. ১৯/০৪/১৯৫৫)

ছুটি ও অন্যান্য

গান্ধী জয়ন্তী, (ভারত)
আন্তর্জাতিক অহিংস দিবস
জাতীয় উৎপাদনশীলতা দিবস, (বাংলাদেশ)
পথশিশু দিবস

বাংলাদেশ সময়: ০:০৯:৫২   ৭ বার পঠিত