সরিষাবাড়ী উপজেলা বিএনপি সভাপতি আজিম উদ্দিন আর নেই

প্রথম পাতা » ছবি গ্যালারী » সরিষাবাড়ী উপজেলা বিএনপি সভাপতি আজিম উদ্দিন আর নেই
শুক্রবার, ২ অক্টোবর ২০২৬



সরিষাবাড়ী উপজেলা বিএনপি সভাপতি আজিম উদ্দিন আর নেই

জামালপুর প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর জামালপুরের সরিষাবাড়ী উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব আজিম উদ্দিন আহমেদ ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর।

​শুক্রবার(২ অক্টোবর) সকাল ৬:২০ মিনিটে জামালপুর এম এ রশিদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি ৫ মেয়ে ও ৪ ছেলেসহ অসংখ্য অনুরাগী ও গুণগ্রাহী রেখে গেছেন।

শুক্রবার বিকেল ৫টায় সরিষাবাড়ী আর ইউ টি স্কুল মাঠে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে বলারদিয়ার গ্রামে তাঁদের পারিবারিক কবরস্থানে তাঁকে সমাহিত করা হয়েছে।

মরহুম আজিম উদ্দিন আহমেদ সরিষাবাড়ী উপজেলার বলারদিয়ার গ্রামের মৃত আলহাজ্ব জসীম উদ্দীনের ছেলে। তিনি দীর্ঘ চার দশকেরও বেশি সময় ধরে ১৯৮১ সাল থেকে মৃত্যু অবধি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সরিষাবাড়ী উপজেলা শাখার দায়িত্ব পালন করে আসছিলেন। তাঁর মৃত্যুতে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

বাংলাদেশ সময়: ১৪:৪৭:২৩   ২৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সুস্থ ও দায়িত্বশীল প্রজন্ম গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: চীফ হুইপ
সরিষাবাড়ী উপজেলা বিএনপি সভাপতি আজিম উদ্দিন আর নেই
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
মাশরুম চাষ: সদরে দুই ব্যাচে ৯০ প্রশিক্ষণার্থী, ১০ জন পেলেন চাষের উপকরণ
ইন্দোনেশিয়ার কাছে ৯-২ গোলে হেরেছে বাংলাদেশ
বৈঠার ছন্দে মাতল ব্রহ্মপুত্রের পাড়, নৌকাবাইচ দেখতে হাজারও মানুষ
রেলওয়ে স্টেশন ভাঙচুরকারীদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে: ভূমিমন্ত্রী
দক্ষিণ কোরিয়ার সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের আহ্বান বাংলাদেশের
মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড

News 2 Narayanganj News Archive

আর্কাইভ