আলফাডাঙ্গায় চাচা-ভাতিজা হত্যা মামলার আসামি উকিল শেখ গ্রেপ্তার

প্রথম পাতা » ছবি গ্যালারী » আলফাডাঙ্গায় চাচা-ভাতিজা হত্যা মামলার আসামি উকিল শেখ গ্রেপ্তার
শুক্রবার, ২ অক্টোবর ২০২৬



আলফাডাঙ্গায় চাচা-ভাতিজা হত্যা মামলার আসামি উকিল শেখ গ্রেপ্তার

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বড়ভাগ গ্রামের আলোচিত চাচা-ভাতিজা হত্যা মামলার অন্যতম আসামি উকিল শেখ (৫০)কে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেলে রাজধানীর যাত্রাবাড়ীর ধোলাইপাড় এলাকা থেকে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার (২ অক্টোবর) দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, টগরবন্দ ইউনিয়নের বড়ভাগ গ্রামে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার ও গ্রাম্য বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। এ বিরোধের জেরে একাধিক সংঘর্ষ, হামলা-পাল্টা হামলা ও মামলা হয়েছে।

এরই ধারাবাহিকতায় গত ২৬ জুন বড়ভাগ পূর্বপাড়া এলাকায় উকিল শেখের বাড়ির সামনে সুমন শেখ (৩০)কে কুপিয়ে হত্যার ঘটনা ঘটে। সুমন ছিলেন চা-দোকানি রবিউল ইসলাম শেখ ওরফে পাইচোর ভাতিজা। সুমন হত্যা মামলায় উকিল শেখ এজাহারনামীয় আসামি বলে পুলিশ সূত্রে জানা গেছে।

এর প্রায় আড়াই মাস পর গত ১২ সেপ্টেম্বর রাতে কাশিয়ানী-আলফাডাঙ্গা সড়কের মালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উত্তর পাশে রবিউল ইসলাম শেখ ওরফে পাইচো (৫৫) ও তাঁর সঙ্গে থাকা কয়েকজনের ওপর পরিকল্পিত হামলার অভিযোগ ওঠে। হামলায় ধারালো অস্ত্রের আঘাতে রবিউল ঘটনাস্থলেই নিহত হন।

নিহত রবিউল ইসলাম শেখ টগরবন্দ ইউনিয়নের বড়ভাগ গ্রামের সাত্তার শেখের ছেলে। তিনি কাশিয়ানী সদর বাজারে চায়ের দোকান চালাতেন।

রবিউল হত্যা মামলার তদন্ত কর্মকর্তা এসআই অপূর্ব সাহা জানান, গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্যপ্রযুক্তির সহায়তায় বৃহস্পতিবার রাতে উকিল শেখের অবস্থান শনাক্ত করা হয়। পরে যাত্রাবাড়ীর ধোলাইপাড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার তাকে আদালতে পাঠানো হয়েছে।

আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল সরোয়ার বলেন, হত্যা মামলার আসামি উকিল শেখকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে পাঠানো হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

বাংলাদেশ সময়: ১৫:৪০:৫১   ৯ বার পঠিত  




ছবি গ্যালারী’র আরও খবর


রোনালদোকে ছাড়াই ডেনমার্ককে হারিয়ে পর্তুগালের দারুণ জয়
জামালপুরের অজানা গল্প নিয়ে আবারও পর্দায় ‘ইত্যাদি’
একই দিনে সিনেপ্লেক্সে টম ক্রুজের দুই সিনেমা
সিঙ্গাপুরকে টাইব্রেকারে হারিয়ে নবম বাংলাদেশ
টাঙ্গাইলে উৎপাদনশীলতা দিবসে র‌্যালি ও আলোচনা সভা
জাতীয় উৎপাদনশীলতা দিবস আজ
মানুষের সঙ্গে কাজের সম্পৃক্ততাই আমাকে ক্লান্ত হতে দেয় না: ত্রাণমন্ত্রী
জনসম্পৃক্ত থেকে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর
উদ্ভাবন ও দক্ষতার সমন্বয়ে উৎপাদনশীলতা বাড়াতে হবে: শিল্প সচিব
জটিলতা কাটিয়ে আজ আসছে রুপপুরের পারমাণবিক জ্বালানি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ