‘বে অব বেঙ্গল কনভারসেশন’ শুরু কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » ‘বে অব বেঙ্গল কনভারসেশন’ শুরু কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
শুক্রবার, ২ অক্টোবর ২০২৬



‘বে অব বেঙ্গল কনভারসেশন’ শুরু কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত আন্তর্জাতিক সম্মেলন ‘বে অব বেঙ্গল কনভারসেশন (বিওবিসি) ২০২৬’ কাল থেকে শুরু হচ্ছে। পঞ্চমবারের মতো আয়োজিত সম্মেলনটি আগামী ৩-৫ অক্টোবর রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে অনুষ্ঠিত হবে।

এবার সম্মেলনটি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ শুক্রবার সকালে প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে এক সংবাদ সম্মেলনে সিজিএস’র প্রেসিডেন্ট জিল্লুর রহমান আনুষ্ঠানিকভাবে সম্মেলনের সূচনা ঘোষণা করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন সিজিএস’র পরিচালক সুবীর দাস, গবেষণা সহকারী তাসফিয়া রহমানসহ সিজিএস’র অন্য সদস্যরা।

এবারের বে অব বেঙ্গল কনভারসেশনের পাঁচটি মূল স্তম্ভ তুলে ধরে তিনি বলেন, সামুদ্রিক নিরাপত্তা ও আঞ্চলিক ভূরাজনীতির প্রেক্ষাপটে বঙ্গোপসাগরের গুরুত্ব ক্রমেই বাড়ছে।

দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার সংযোগস্থল হিসেবে এই অঞ্চলকে ঘিরে উদ্ভূত সমস্যা ও সম্ভাবনা নিয়ে কার্যকর সমাধান খোঁজাই এ আয়োজনের অন্যতম লক্ষ্য।

সম্মেলনের অতিথিদের তালিকায় থাকছেন বিভিন্ন দেশের সাবেক ও বর্তমান রাষ্ট্রপ্রধান, মন্ত্রী, কূটনীতিক, সামরিক বিশেষজ্ঞ, বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, গবেষক, ব্যবসায়ী ও বিনিয়োগকারী, সাংবাদিক, মানবাধিকার কর্মী, প্রযুক্তি বিশেষজ্ঞ ও আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা।

এবারের আলোচনায় ভূরাজনীতি, নিরাপত্তা, আস্থা, জলবায়ু পরিবর্তন, আধ্যাত্মিকতা ও মানবিকতার মতো বিষয় গুরুত্ব পাবে। সিজিএস ইতোমধ্যে যুক্তরাষ্ট্রে কার্যক্রম সম্প্রসারণ করেছে এবং ভবিষ্যতে ব্রাসেলস ও দুবাইয়েও বিস্তারের পরিকল্পনা রয়েছে।

সংবাদ সম্মেলনে সিজিএস’র নির্বাহী পরিচালক পারভেজ করিম আব্বাসী বলেন, বে অব বেঙ্গল কনভারসেশন দক্ষিণ এশিয়ার বৃহত্তম বেসরকারিভাবে আয়োজিত আন্তর্জাতিক ভূরাজনৈতিক সম্মেলন। সময়ের সঙ্গে এর পরিসর বেড়েছে এবং কঠিন ও সংবেদনশীল বিষয়কে আলোচনার কেন্দ্রে আনার চেষ্টা অব্যাহত রয়েছে। এবারের সম্মেলনে বৈশ্বিক ভূরাজনৈতিক অনিশ্চয়তা, বাংলাদেশের গণতান্ত্রিক শাসনব্যবস্থা এবং টেকসই উন্নয়ন নিয়ে আলোচনা হবে। তিনি অংশগ্রহণকারীদের এসব সংলাপে সক্রিয়ভাবে যুক্ত হওয়ার আহ্বান জানান।

সম্মেলনের আলোচনার বিষয়বস্তু, সময়সূচী ও আলোচকদের তালিকা সমৃদ্ধ বুকলেট বিওবিসি’র অফিসিয়াল ওয়েবসাইটে পাওয়া যাবে।

আগ্রহীরা সেখান থেকে সংগ্রহ করতে পারবেন।

বাংলাদেশ সময়: ১৬:০৫:৫৯   ২৬ বার পঠিত  




ছবি গ্যালারী’র আরও খবর


রোনালদোকে ছাড়াই ডেনমার্ককে হারিয়ে পর্তুগালের দারুণ জয়
জামালপুরের অজানা গল্প নিয়ে আবারও পর্দায় ‘ইত্যাদি’
একই দিনে সিনেপ্লেক্সে টম ক্রুজের দুই সিনেমা
সিঙ্গাপুরকে টাইব্রেকারে হারিয়ে নবম বাংলাদেশ
টাঙ্গাইলে উৎপাদনশীলতা দিবসে র‌্যালি ও আলোচনা সভা
জাতীয় উৎপাদনশীলতা দিবস আজ
মানুষের সঙ্গে কাজের সম্পৃক্ততাই আমাকে ক্লান্ত হতে দেয় না: ত্রাণমন্ত্রী
জনসম্পৃক্ত থেকে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর
উদ্ভাবন ও দক্ষতার সমন্বয়ে উৎপাদনশীলতা বাড়াতে হবে: শিল্প সচিব
জটিলতা কাটিয়ে আজ আসছে রুপপুরের পারমাণবিক জ্বালানি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ