উদ্ভাবন ও দক্ষতার সমন্বয়ে উৎপাদনশীলতা বাড়াতে হবে: শিল্প সচিব

প্রথম পাতা » ছবি গ্যালারী » উদ্ভাবন ও দক্ষতার সমন্বয়ে উৎপাদনশীলতা বাড়াতে হবে: শিল্প সচিব
শুক্রবার, ২ অক্টোবর ২০২৬



উদ্ভাবন ও দক্ষতার সমন্বয়ে উৎপাদনশীলতা বাড়াতে হবে: শিল্প সচিব

শিল্প সচিব আব্দুন নাসের খান বলেছেন, দেশের সীমিত সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করে কম সময়ে ও কম খরচে উৎপাদন বাড়াতে উদ্ভাবন, জ্ঞান ও দক্ষতার সমন্বয় ঘটাতে হবে।

শুক্রবার রাজধানীর মিরপুরে বিসিআইসি কলেজ ক্যাম্পাসে ‘জাতীয় উৎপাদনশীলতা দিবস-২০২৬’ উপলক্ষে আয়োজিত শিক্ষার্থীদের ‘উদ্ভাবনী মেলার’ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শিল্প সচিব বলেন, উৎপাদনশীলতা হলো বিদ্যমান সম্পদকে সর্বোত্তমভাবে ব্যবহার করে কম খরচে ও কম সময়ে উৎপাদন বাড়ানো এবং কাঙ্ক্ষিত সুফল অর্জন করা।

দেশের সম্পদ ও সক্ষমতাকে বিবেচনায় নিয়ে সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করে উৎপাদনশীলতা বৃদ্ধিই মূল লক্ষ্য বলে উল্লেখ করে তিনি বলেন, ভবিষ্যৎ প্রজন্মের মেধা ও সৃজনশীলতাকে কাজে লাগিয়ে উৎপাদনশীলতা বৃদ্ধির নতুন সুযোগ তৈরি করতে হবে।

মেলায় প্রদর্শিত শিক্ষার্থীদের বিভিন্ন উদ্ভাবনী প্রকল্পের প্রশংসা করে সচিব বলেন, জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আয়োজিত মেলায় শিক্ষার্থীদের এসব প্রকল্প ভবিষ্যৎ বাংলাদেশের সম্ভাবনাকে তুলে ধরছে। দেশের বিভিন্ন সমস্যা কীভাবে উদ্ভাবনী চিন্তার মাধ্যমে সমাধান করা যায়, শিক্ষার্থীদের উপস্থাপিত প্রকল্পগুলোতে তার সুস্পষ্ট প্রতিফলন রয়েছে।

শিল্প সচিব আরও বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার, বর্জ্য কমানো, বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন এবং বর্জ্যকে সার হিসেবে ব্যবহারের মতো বিভিন্ন উদ্যোগ উৎপাদনশীলতার সঙ্গে সরাসরি সম্পর্কিত।

ভবিষ্যৎ প্রজন্মের জন্য বর্তমান প্রজন্মকে সুযোগ ও সহায়ক পরিবেশ তৈরির আহ্বান জানিয়ে তিনি বলেন, একটি প্রজন্মের দায়িত্ব হলো পরবর্তী প্রজন্মকে পথ দেখানো এবং তাদের জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করে দেওয়া। আমাদের নতুন প্রজন্মের প্রতিটি উদ্ভাবনী চিন্তার মধ্যে দেশের সমস্যা সমাধানের যে প্রচেষ্টা রয়েছে, তা অত্যন্ত আশাব্যঞ্জক।

বাংলাদেশ সময়: ১৬:০৮:২১   ৬ বার পঠিত  




ছবি গ্যালারী’র আরও খবর


রোনালদোকে ছাড়াই ডেনমার্ককে হারিয়ে পর্তুগালের দারুণ জয়
জামালপুরের অজানা গল্প নিয়ে আবারও পর্দায় ‘ইত্যাদি’
একই দিনে সিনেপ্লেক্সে টম ক্রুজের দুই সিনেমা
সিঙ্গাপুরকে টাইব্রেকারে হারিয়ে নবম বাংলাদেশ
টাঙ্গাইলে উৎপাদনশীলতা দিবসে র‌্যালি ও আলোচনা সভা
জাতীয় উৎপাদনশীলতা দিবস আজ
মানুষের সঙ্গে কাজের সম্পৃক্ততাই আমাকে ক্লান্ত হতে দেয় না: ত্রাণমন্ত্রী
জনসম্পৃক্ত থেকে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর
উদ্ভাবন ও দক্ষতার সমন্বয়ে উৎপাদনশীলতা বাড়াতে হবে: শিল্প সচিব
জটিলতা কাটিয়ে আজ আসছে রুপপুরের পারমাণবিক জ্বালানি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ