
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন বলেছেন, একটি মহল দেশে অরাজকতা সৃষ্টি করতে চায়। তবে আমরা সকলে সংস্কৃতি চর্চার মাধ্যমে এই অরাজকতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে থাকবো এবং তা মোকাবিলা করবো।
আজ হবিগঞ্জের চুনারুঘাটে সাহিত্য সংষ্কৃতি পরিষদের ৩৭ বছর উপলক্ষে আয়োজিত বৈচিত্র্যের উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
পরিষদের সভাপতি ও দৈনিক ইত্তেফাকের নির্বাহী সম্পাদক সাংবাদিক সালেহ উদ্দিনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি, হবিগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এস. এম. ফয়সল, হবিগঞ্জের জেলা প্রশাসক ড. জি. এম. সরফরাজ এবং অতিরিক্ত পুলিশ সুপার মো. রাশেদুল হক চৌধুরী।
চুনারুঘাটে সাহিত্য ও সংস্কৃতি উন্নয়নে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সবধরণের সহয়োগিতার আশ্বাস দিয়ে উপদেষ্টা বলেন, চুনারুঘাটের সাহিত্য সংস্কৃতি পরিষদের সাংস্কৃতিক চর্চার বিস্তার ঘটানো হবে।
সংগঠনের সাধারণ সম্পাদক সুপ্রিয় পালের পরিচালনায় অন্যান্যদের মধ্যে চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গালিব চৌধুরী, হবিগঞ্জ জজকোর্টের পিপি মোহাম্মদ আবদুল হাই, সিনিয়র আইনজীবী এডভোকেট এনামুল হক সেলিম, চুনারুঘাট থানার ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম, সাবেক মেয়র নাজিম উদ্দিন সামছু, চুনারুঘাট প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ ফারুক উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক সাজিদুর রহমান, উপদেষ্টা ও কার্যকরী কমিটির সদস্যসহ স্থানীয় সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে মনীপুরী নিত্যসহ সঙ্গীত পরিবেশন করা হয়
বাংলাদেশ সময়: ২৩:২৬:৪৬ ৫ বার পঠিত