শনিবার, ৩ অক্টোবর ২০২৬

ইতিহাসের এই দিনে

প্রথম পাতা » ছবি গ্যালারী » ইতিহাসের এই দিনে
শনিবার, ৩ অক্টোবর ২০২৬



ইতিহাসের এই দিনে

আজ ৩ অক্টোবর ২০২৬,শনিবার। ১৮ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ। একনজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়

ঘটনাবলি

২৪৫৭ খ্রিষ্টপূর্ব – গ্যাচনজল উপলক্ষে হোয়ানউং স্বর্গ থেকে অবতরণ করেন বলে কথিত; এটি দক্ষিণ কোরিয়ার জাতীয় প্রতিষ্ঠা দিবস হিসেবে পালিত হয়।
৫২ খ্রিষ্টপূর্ব – গলীয় যুদ্ধ: গলদের নেতা ভার্সিনজেটরিক্স রোমান সেনাপতি জুলিয়াস সিজারের কাছে আত্মসমর্পণ করেন, যার মাধ্যমে আলেসিয়ার যুদ্ধ ও অবরোধের অবসান ঘটে।
৪২ খ্রিষ্টপূর্ব – মুক্তিদাতাদের গৃহযুদ্ধ: ত্রয়ী শাসক মার্ক অ্যান্টনি ও অক্টাভিয়ান ফিলিপির প্রথম যুদ্ধে সিজার হত্যাকারী ব্রুটাস ও গাইয়াস ক্যাসিয়াস লঙ্গিনাসের বিরুদ্ধে অমীমাংসিতভাবে লড়েন, যেখানে যুদ্ধ হেরে গেছে ভেবে ক্যাসিয়াস আত্মহত্যা করেন।
৩৮২ – রোমান সম্রাট প্রথম থিওডোসিয়াস গথদের সঙ্গে শান্তিচুক্তি সম্পন্ন করেন এবং তাদের বলকান অঞ্চলে বসতি স্থাপনের অনুমতি দেন।
১৩৯২ – সপ্তম মুহাম্মদ গ্রানাডা আমিরাতের দ্বাদশ সুলতান হিসেবে ক্ষমতায় আরোহণ করেন।
১৫৭৪ – লেইডেন অবরোধ ওয়াটারগিউজেন কর্তৃক প্রত্যাহৃত হয়।
১৬৮৩ – চিং রাজবংশের নৌ-সেনাপতি শি লাং পেংহু যুদ্ধের পর তাইওয়ানে তুংনিং রাজ্যের আত্মসমর্পণ গ্রহণ করেন।
১৭১২ – মন্ট্রোজের ডিউক জেমস গ্রাহাম রব রয় ম্যাকগ্রেগরকে গ্রেপ্তারের পরোয়ানা জারি করেন।
১৭৩৯ – উসমানীয় সাম্রাজ্য ও রুশ সাম্রাজ্য রুশ-তুর্কি যুদ্ধের অবসান ঘটিয়ে নিশ চুক্তি স্বাক্ষর করে।
১৭৮৯ – জর্জ ওয়াশিংটন ১৭৮৯ সালের ২৬ নভেম্বর বৃহস্পতিবারকে থ্যাংকসগিভিং দিবস হিসেবে ঘোষণা করেন।
১৭৯১ – ভারতীয় উপমহাদেশের প্রথম মাসিক পত্রিকা ‘ক্যালকাটা ম্যাগাজিন অ্যান্ড ওরিয়েন্টাল মিউজিয়াম’ প্রকাশিত হতে শুরু করে।
১৭৯২ – স্পেনীয় দুর্গ ভালদিভিয়া থেকে একটি মিলিশিয়া বাহিনী দক্ষিণ চিলিতে উইলিচে বিদ্রোহ দমনে রওনা হয়।
১৮৬২ – মার্কিন গৃহযুদ্ধ: কনফেডারেট জেনারেল আর্ল ভ্যান ডর্ন মিসিসিপির করিন্থে ইউনিয়ন জেনারেল উইলিয়াম রোজক্রান্সের প্রতিরক্ষার ওপর আক্রমণ করলে করিন্থের দ্বিতীয় যুদ্ধ শুরু হয়।
১৮৬৩ – মার্কিন রাষ্ট্রপতি আব্রাহাম লিংকন নভেম্বরের শেষ বৃহস্পতিবারকে থ্যাংকসগিভিং দিবস হিসেবে ঘোষণা করেন।
১৮৬৬ – ভিয়েনায় অস্ট্রিয়া এবং ইতালির মধ্যে ঐতিহাসিক ভিয়েনা চুক্তি স্বাক্ষরিত হয়।
১৮৭৩ – মোডক যুদ্ধে অংশগ্রহণের জন্য প্রধান কিন্টপুয়াশ ও তার সঙ্গীদের উত্তর ক্যালিফোর্নিয়ায় ফাঁসি দেওয়া হয়।
১৯০০ – বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আয়াতুল্লাহ হাজ্ব মির্যা হাসান শাহরেস্তানী চিরনিদ্রায় শায়িত হন।
১৯১২ – মার্কিন বাহিনী নিকারাগুয়ার বিদ্রোহীদের কয়োটেপে পাহাড়ের যুদ্ধে পরাজিত করে।
১৯১৮ – তৃতীয় বরিস বুলগেরিয়ার জার হিসেবে সিংহাসনে আরোহণ করেন।
১৯১৯ – সিনসিনাটি রেডসের পিচার আডলফো লুকে প্রথম লাতিন আমেরিকান খেলোয়াড় হিসেবে বিশ্ব সিরিজে অংশগ্রহণ করেন।
১৯২৯ – সার্ব, ক্রোয়াট ও স্লোভেন রাজ্য রাজা প্রথম আলেকজান্ডারের দ্বারা যুগোস্লাভিয়া নামে নামকরণ করা হয়।
১৯৩২ – ইরাক ব্রিটিশ সাম্রাজ্যবাদ থেকে নিজেদের স্বাধীনতা ঘোষণা করে।
১৯৩৫ – দ্বিতীয় ইতালো-ইথিওপীয় যুদ্ধ: ইতালি ইথিওপিয়া আক্রমণ করে।
১৯৪২ – জার্মান ভি-২ রকেট ৮৫ কিলোমিটার উচ্চতায় পৌঁছে রেকর্ড সৃষ্টি করে।
১৯৪৩ – দ্বিতীয় বিশ্বযুদ্ধ: জার্মান বাহিনী গ্রিসের লিঙ্গিয়াডেসে ৯২ জন বেসামরিক নাগরিককে হত্যা করে।
১৯৪৫ – বিশ্ব ট্রেড ইউনিয়ন ফেডারেশন প্রতিষ্ঠিত হয়।
১৯৪৬ – আমেরিকান ওভারসিজ এয়ারলাইন্সের একটি ডগলাস ডিসি-৪ বিমান কানাডার নিউফাউন্ডল্যান্ডের আর্নেস্ট হারমন বিমান ঘাঁটির কাছে বিধ্বস্ত হয়ে ৩৯ জন নিহত হন।
১৯৪৯ – যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ মালিকানাধীন রেডিও স্টেশন ডব্লিউইআরডি আটলান্টায় চালু হয়।
১৯৫১ – কোরীয় যুদ্ধ: কমনওয়েলথ সৈন্য ও চীনা কমিউনিস্ট সৈন্যদের মধ্যে মারিয়াং সানের প্রথম যুদ্ধ সংঘটিত হয়।
১৯৫২ – যুক্তরাজ্য পশ্চিম অস্ট্রেলিয়ার মন্টেবেলো দ্বীপপুঞ্জে সফলভাবে পারমাণবিক অস্ত্র পরীক্ষা করে বিশ্বের তৃতীয় পারমাণবিক শক্তিধর দেশে পরিণত হয়।
১৯৫৭ – ক্যালিফোর্নিয়া উচ্চ আদালত হাউল অ্যান্ড আদার পোয়েমস বইটি অশ্লীল নয় বলে রায় দেয়।
১৯৫৮ – ইংল্যান্ড প্রথম পারমাণবিক পরীক্ষা চালায়।
১৯৬২ – মার্কারি প্রকল্প: মার্কিন নভোচারী ওয়ালি শিরা সিগমা ৭ মহাকাশযানে করে কেপ ক্যানাভেরাল থেকে ছয় কক্ষপথের উড্ডয়নে যান।
১৯৬৩ – হন্ডুরাসে সহিংস অভ্যুত্থান শুরু হয়, যা দুই দশকের সামরিক শাসনের সূচনা করে।
১৯৭৮ – বিশ্বের দ্বিতীয় ও ভারতের প্রথম টেস্ট টিউব শিশুর জন্ম।
১৯৮০ – বাংলাদেশের স্বাধীনতা দিবসকে জাতীয় দিবস হিসেবে ঘোষণা দেয়া হয়।
১৯৮১ – উত্তর আয়ারল্যান্ডের মেজ কারাগারে সাত মাস ও দশজনের মৃত্যুর পর অনশন ধর্মঘট শেষ হয়।
১৯৮৫ – মহাকাশযান আটলান্টিস তার প্রথম উড্ডয়ন এসটিএস-৫১-জে সম্পন্ন করে এবং দুটি ডিএসসিএস-৩ উপগ্রহ বহন করে।
১৯৮৬ – কানাডার চক রিভার ল্যাবরেটরিজে সুপারকন্ডাক্টিং সাইক্লোট্রন টিএএসসিসি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।
১৯৮৮ – সিউল অলিম্পিক শুরু।
১৯৮৯ – পানামা সিটিতে অভ্যুত্থান প্রচেষ্টা দমন করা হয় এবং ১১ জন অংশগ্রহণকারীকে মৃত্যুদণ্ড দেওয়া হয়।
১৯৮৯ – উচ্চাঙ্গ সঙ্গীতশিল্পী, সুরকার ও সরোদ বাদক ওস্তাদ বাহাদুর হোসেন খান কলকাতায় শেষ নিশ্বাস ত্যাগ করেন।
১৯৯০ – অক্টোবরে দুই জার্মানি অর্থাৎ পূর্ব জার্মানি এবং পশ্চিম জার্মানি আনুষ্ঠানিকভাবে একত্রিত হবার ঘোষণা দেয়।
১৯৯১ – নাদিন গর্ডিমারকে সাহিত্যে নোবেল পুরস্কার বিজয়ী হিসেবে ঘোষণা করা হয়।
১৯৯৩ – সোমালিয়ার মোগাদিশুতে এক যুদ্ধবাজের বিরুদ্ধে মার্কিন অভিযান ব্যর্থ হয়; ১৮ জন মার্কিন সৈন্য ও ৩৫০ জনের বেশি সোমালি নিহত হন।
১৯৯৫ – ও. জে. সিম্পসন হত্যা মামলায় ও. জে. সিম্পসন নিকোল ব্রাউন সিম্পসন ও রোনাল্ড গোল্ডম্যান হত্যার অভিযোগ থেকে খালাস পান।
২০০৫ – এদিনে লক্ষ্মীপুর জেলায় এজলাসে বিচার চলাকালে জজ সাহেবকে হত্যার জন্য জেএমবি বোমা হামলা করে, সাক্ষী মারা যায়, বোমাহত জজ রাস্তায় দৌড়ে বোমা নিক্ষেপকারীকে ধরে ফেলে, হাজতে রেখে বোমাহত জজ চিকিৎসার জন্য হাসপাতালে যায়।
২০০৮ – মার্কিন আর্থিক ব্যবস্থার জন্য জরুরি অর্থনৈতিক স্থিতিশীলতা আইন রাষ্ট্রপতি জর্জ ডব্লিউ বুশ স্বাক্ষর করেন।
২০০৯ – আজারবাইজান, কাজাখস্তান, কিরগিজস্তান এবং তুরস্ক তুর্কি কাউন্সিলে যোগ দেয়।
২০১৩ – ইতালীয় দ্বীপ লাম্পেদুসার কাছে অভিবাসীদের নৌকা ডুবে কমপক্ষে ৩৬০ জন নিহত হন।
২০১৫ – আফগানিস্তানের কুন্দুজ হাসপাতালে বিমান হামলায় ৪২ জন নিহত হন এবং ৩৩ জন নিখোঁজ হন।
২০২১ – ইতালির মিলানের কাছে বিমান বিধ্বস্ত হয়ে ৮ জন নিহত হন।
২০২২ – স্বান্তে প্যাবো শারীরবৃত্ত বা চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন।
২০২৩ – ওয়াব কিনিউ ম্যানিটোবা সাধারণ নির্বাচনে কানাডার কোনো প্রদেশের প্রথম ফার্স্ট নেশনস প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হন।
২০২৪ – বাংলা, অসমীয়া, মারাঠি, পালি এবং প্রাকৃতকে ভারত সরকার দ্বারা ধ্রুপদী ভাষার স্বীকৃতি হয়।

জন্ম

৭৮৬ - সম্রাট সাগা জাপানের বাহান্ন তম সম্রাট।
১৮৭৭ - হরেন্দ্র কুমার মুখোপাধ্যায় খ্যাতনামা বাঙালি শিক্ষাবিদ ও পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল।(মৃ.০৭/০৮/১৯৫৬)
১৮৯৫ - রুশ কবি সের্গেই ইয়েসেনিন।
১৮৯৭ - ফরাসি কবি লুই আরাগঁ।
১৮৯৯ - লুই ইয়েল্ম্‌স্লেভ, ডেনীয় ভাষাবিজ্ঞানী।
১৯০৪ - চার্লস জন পেডারসেন, নোবেলজয়ী মার্কিন রসায়নবিদ।(মৃ.২৬/১০/১৯৮৯)
১৯১১ - শুট ব্যানার্জী ওরফে শরদিন্দুনাথ ব্যনার্জী, ভারতীয় জাতীয় দলের ক্রিকেটার। (মৃ.১৯৮০)
১৯২০ - অজয় বসু, প্রখ্যাত বেতার ও দূরদর্শন ধারাভাষ্যকার। (মৃ. ২০০৪ খ্রি.)[১]
১৯৩৫ - প্রতিমা বড়ুয়া পাণ্ডে, ভারতীয় লোকসঙ্গীত শিল্পী। (মৃ.২০০২)
১৯৪৯ - জ্যোতি প্রকাশ দত্ত, ভারতীয় চলচ্চিত্র পরিচালক, প্রযোজক এবং লেখক।
১৯৫৪ - সত্যরাজ, ভারতীয় চলচ্চিত্র অভিনেতা
১৯৬৩ - অনিতা ডোংরে, ভারতীয় ফ্যাশন ডিজাইনার
১৯৭৩ - লিনা হিডি, ব্রিটিশ অভিনেত্রী।
১৯৮৮ - আলিসিয়া ভিকান্দার, সুয়েডিয় অভিনেত্রী।
২০০১ - দেবাদৃতা বসু, বাঙালি ভারতীয় অভিনেত্রী

মৃত্যু

১৫৯১ - ইতালির চিত্রশিল্পী ভিনচেনৎসো ক্যাম্পি
১৮৯৬ - উইলিয়াম মরিস, ইংরেজ টেক্সটাইল ডিজাইনার, কবি, উপন্যাসিক, অনুবাদক এবং সমাজতান্ত্রিক কর্মী।
১৯১৪ - স্যার তারকনাথ পালিত ভারতীয় বাঙালি আইনজ্ঞ ও জনহিতৈষী। (জ.১৮৩১)
১৯৫২ - ব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, বাঙালি পণ্ডিত,গবেষক ও সম্পাদক।(জ.২১/০৯/১৮৯১)
১৯২৩ - কাদম্বিনী গঙ্গোপাধ্যায়, ব্রিটিশ ভারতে প্রথম ২ জন মহিলা স্নাতক ও ভারতে তথা দক্ষিণ এশিয়ায় প্রথম মহিলা চিকিৎসক। (জ.১৮/০৭/১৮৬১)
১৯৭৩ - সাধনা বসু, বাংলা মঞ্চের ও সবাক চলচ্চিত্রের প্রথম দিকের অভিনেত্রী ও নর্তকী। (জ. ১৯১৪)
১৯৮৯ - ওস্তাদ বাহাদুর হোসেন খান, বাংলাদেশী উচ্চাঙ্গ সঙ্গীতশিল্পী, সুরকার ও সরোদ বাদক। (জ. ১৯৩১)
১৯৯৩ - গোপাল হালদার, সাহিত্যিক,সাহিত্যতাত্ত্বিক ও স্বাধীনতা সংগ্রামী।(জ.১১/০২/১৯০২)
২০০১ - বারীণ মজুমদার, সংগীতসাধক।
২০২৪ - কাজী অনির্বাণ, পেশায় চিত্রশিল্পী কাজী নজরুল ইসলামের নাতি।[

বাংলাদেশ সময়: ০:৩৮:০০   ৭ বার পঠিত