আল কোরআন ও আল হাদিস

প্রথম পাতা » ছবি গ্যালারী » আল কোরআন ও আল হাদিস
শনিবার, ৩ অক্টোবর ২০২৬



আল কোরআন ও আল হাদিস

আল কোরআন
সূরা আরাফ
মক্কায় অবতীর্ণ। আয়াত : ২০৬; রুকূ : ২৪
৪৭. আর যখন জাহান্নামীদের প্রতি তাদের দৃষ্টি ফিরিয়ে দেয়া হবে, তখন তারা (আরাফবাসীরা) বলবে, ‘হে আমাদের রব! আপনি আমাদেরকে জালিম সম্প্রদায়ের সঙ্গী করবেন না।
৪৮. আরাফবাসীগণ কিছু সংখ্যক লোককে তাদের লক্ষণ দ্বারা চিনতে পেরে ডাক দিয়ে বলবে, ‘তোমাদের দলবল এবং তোমাদের অহংকার তোমাদের কোনই উপকারে আসল না।’
আল হাদিস
আবু হুরাইরা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, নবী (সা) বলেছেন, এমন কোন নবী দুনিয়াই প্রেরিত হয়নি, যাকে আল্লাহ মু’জিযা প্রদান করেননি, যা দেখে লোকেরা তাঁর প্রতি ঈমান এনেছে। কিন্তু আমাকে মু’জিযা হিসেবে যা দেয়া হয়েছে, তা হলো ওহী (আল কুরআন), যা আল্লাহ আমার উপর নাযিল করেছেন। এমতাবস্থায় আমি আশা করি কিয়ামতের দিন তাঁদের উম্মতের চেয়ে আমার উম্মতের সংখ্যা হবে সর্বাধিক।
(বুখারী-কিতাবুল ফাসাওলি কোরআন)

বাংলাদেশ সময়: ০:৩৪:০৬   ৭৮ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


নিজের অনুভূতি নিজের কাছেই রাখুন,যত্ন নিন নিজের
ভূমির রেকর্ড ডিজিটালাইজেশনে বাংলাদেশ সরকার ও ইউএনডিপির চুক্তি স্বাক্ষর
শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে দেশে ফিরিয়ে আনা হতে পারে: হুমায়ুন কবির
সরু ব্রিজে ছয় গ্রামের মানুষের দুর্ভোগ, ঢুকছে না অ্যাম্বুলেন্স ও ফায়ার সার্ভিস
পটুয়াখালীতে রাসপূজা উদ্বোধন করলেন এমপি মোশাররফ
প্রথমবারের মতো বিদেশি নভোচারীকে নিয়ে মহাকাশ অভিযানে যাচ্ছে চীন
সংযুক্ত আরব আমিরাতে বাস-ট্রাকের সংঘর্ষে ১১ জনের প্রাণহানি
রুফটপ সোলারে বিদ্যুৎ সাশ্রয় ও জ্বালানি নিরাপত্তার নতুন সম্ভাবনা : ডিসি ফরিদা
বাংলাদেশি পণ্যের আমদানি ও বিনিয়োগ বাড়াতে ভিয়েতনামের প্রতি আহ্বান রাষ্ট্রপতির
ইসরাইলে মার্কিন সামরিক সহায়তা বন্ধের আহ্বান মামদানির

News 2 Narayanganj News Archive

আর্কাইভ