
আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি : অসচ্ছল ও সাধারণ মানুষের চিকিৎসাসেবায় পাশে দাঁড়াতে ফরিদপুরের আলফাডাঙ্গায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
এসো আলফাডাঙ্গা গড়ি’র উদ্যোগে শুক্রবার (২ অক্টোবর) কলেজ রোডের রিয়াদ ভবনে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে বিভিন্ন বয়সী নারী-পুরুষ চিকিৎসকদের পরামর্শ নেওয়ার পাশাপাশি প্রয়োজনীয় ওষুধও বিনামূল্যে পেয়েছেন।
কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এস এম বায়েজীদ খান পিবিজিএম, পিএসসি। চিকিৎসাসেবা দেন ডা. মোহাম্মদ শাহ আলম, এমবিবিএস, এফসিপিএস (মেডিসিন), সহযোগী অধ্যাপক, উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতাল এবং ডা. শ্যামল কুমার বিশ্বাস, এমবিবিএস, স্ত্রীরোগ ও প্রসূতিবিদ্যা বিশেষজ্ঞ, আরামবাগ হাসপাতাল।
প্রধান অতিথির বক্তব্যে ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এস এম বায়েজীদ খান বলেন, মানুষের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার এ উদ্যোগ প্রশংসনীয়। অর্থনৈতিক কারণে অনেক মানুষ প্রয়োজনীয় চিকিৎসা নিতে পারেন না। তাদের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ দেওয়ার এমন আয়োজন মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন‘এসো আলফাডাঙ্গা গড়ি’র আহ্বায়ক মো. লুৎফর রহমান খান।
সভাপতির বক্তব্যে মো. লুৎফর রহমান খান বলেন, মানুষের কল্যাণে কাজ করাই ‘এসো আলফাডাঙ্গা গড়ি’র মূল লক্ষ্য। চিকিৎসার ব্যয় বহন করতে না পারা মানুষের পাশে দাঁড়াতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও আলফাডাঙ্গার মানুষের জন্য এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন আলফাডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মো. মনিরুল হক শিকদার, বাংলাদেশ বেতার ও টেলিভিশনের গীতিকার ও সুরকার শামচুদ্দিন হাসু, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক এম এম মহিউদ্দিন আহাম্মেদ, আলফাডাঙ্গা এ. জেড. পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ কে এম আজাদুল ইসলাম এবং তরুণ সমাজসেবক হুমায়ুন কবির।
সভা পরিচালনা করেন ‘এসো আলফাডাঙ্গা গড়ি’র যুগ্ম সম্পাদক এম আর রাসেল।
আয়োজকরা জানান, শুধু চিকিৎসকের পরামর্শ নয়, চিকিৎসা নিতে আসা রোগীদের প্রয়োজন অনুযায়ী বিনামূল্যে ওষুধও দেওয়া হয়েছে। এ উদ্যোগের মাধ্যমে দরিদ্র ও অসচ্ছল মানুষের চিকিৎসার ব্যয় কিছুটা হলেও লাঘব হয়েছে।
বাংলাদেশ সময়: ১৬:১৪:২০ ৫ বার পঠিত