![]()
জেলায় আজ সরকারের প্রথম ৬ মাসের সাফল্যের ধারাবাহিকতায় ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার বেলা ১১ টায় জেলা সমাজ সেবা কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সেমিনারে সভাপতিত্ব করেন, সিলেট আঞ্চলিক তথ্য অফিসের উপ প্রধান তথ্য কর্মকর্তা হাছিনা আক্তার।
এ সময় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য দেন, তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ।
সিলেট আঞ্চলিক তথ্য অফিসের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ মহসিনের সঞ্চালনায় এ সেমিনারে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন,সিলেট আঞ্চলিকতথ্য অফিসের তথ্য কর্মকর্তা মো. আকিকুর রেজা চৌধুরী,সুনামগঞ্জ জেলা তথ্য অফিসের উপ পরিচালক শেখ ওয়ালিদ ফয়েজ।
উম্মুক্ত আলোচনায় বক্তব্য দেন, দৈনিক সুনামকন্ঠের সম্পাদক বিজন সেন রায়, দৈনিকসুনামগঞ্জের ডাক পত্রিকার সম্পাদক ও প্রকাশকঅধ্যক্ষ (অব.) শেরগুল আহমেদ, দৈনিক সুনামগঞ্জের খবরের সম্পাদক পঙ্কজ কান্তি দে, দৈনিক সমাচারের প্রতিনিধি মিজানুর রহমান, দৈনিক কালবেলার প্রতিনিধি কুদরত পাশা,গণমাধ্যমের প্রতিনিধি মুহাম্মদ আমিনুল হক, দৈনিক আমার দেশের প্রতিনিধি জসিম উদ্দিন, দৈনিক বাংলাদেশ প্রতিদিনের প্রতিনিধি মাসুম হেলাল, চ্যানেল ২৪ এর প্রতিনিধি এ আর জুয়েল, এনটিভি প্রতিনিধি গিয়াস চৌধুরী,৭১ টিভির প্রতিনিধি শহীদনূর আহমেদ প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, সরকার স্বল্প সময়ে উন্নয়নমূলক কাজ করছে। উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা করতে হলে রাজনৈতিক কর্মী থেকে শুরু করে সব সেক্টরের কর্মকর্তা কর্মচারীদের এগিয়ে আসতে হবে।
তারা বলেন, রাষ্ট্রকে অকার্যকর করার জন্য একটি চক্র সর্বদা মব তৈরির ফাঁদ তৈরি করছে। সে জন্য সরকারের উন্নয়ন কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা বাস্তবায়নে কৃষিকাজ, ধানের মূল্য, হাওরের মৎস্য, জেলার শিক্ষাব্যবস্থা সকল দিকে নজর দিতে হবে।
সরকার তার নির্বাচনী প্রতিশ্রুতি হিসেবে ফ্যামেলি কার্ড, কৃষক কার্ড বিতরণসহ দুর্নীতিকে রোধ করতে সরকার কাজ করছে।
বাংলাদেশ সময়: ১৬:৪৫:৩৮ ৭ বার পঠিত