অবৈধভাবে গ্যাস বিক্রি করায় চুয়াডাঙ্গায় ১ ব্যবসায়ীর জরিমানা

প্রথম পাতা » খুলনা » অবৈধভাবে গ্যাস বিক্রি করায় চুয়াডাঙ্গায় ১ ব্যবসায়ীর জরিমানা
শনিবার, ৩ অক্টোবর ২০২৬



অবৈধভাবে গ্যাস বিক্রি করায় চুয়াডাঙ্গায় ১ ব্যবসায়ীর জরিমানা

অবৈধভাবে এলপিজি গ্যাস বিক্রি করায় চুয়াডাঙ্গা পৌর কলেজ রোড এলাকায় অভিযান চালিয়ে মল্লিক গ্যাস ঘরকে ৩০হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

শনিবার দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এই অভিযান পরিচালনা করে। এ সময় অন্যান্য ব্যবসায়ীকেও সতর্ক করা হয়।

জানা গেছে, নিয়মিত অভিযানের অংশ হিসেবে আজ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয় অভিযানে বের হয়। অভিযানে গ্যাস ও খাদ্যপণ্য সামগ্রীর দোকানে তদারকি করা হয়। এসময় অবৈধভাবে গ্যাস বিক্রি করার কারণে মো. মুক্তাজুর রহমান মল্লিক-এর মেসার্স মল্লিক গ্যাস ঘরকে ৩০ হাজার টাকা প্রশাসনিক ব্যবস্থায় জরিমানা আরোপ ও আদায় করা হয়। এছাড়া দ্রুত লাইসেন্স হালনাগাদ করে ব্যবসা পরিচালনা ও অবৈধ মজুত না করার জন্য নির্দেশনা প্রদান করা হয়।

অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ চুয়াডঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান। সহযোগিতায় ছিলেন ক্যাব প্রতিনিধি মো. রফিকুল ইসলাম ও পুলিশের একটি টীম।

বাংলাদেশ সময়: ১৬:৪৮:৩০   ৬ বার পঠিত  




খুলনা’র আরও খবর


খুলনায় ক্রিকেটের উন্মাদনা ; পর্দা উঠলো জাতীয় ক্রিকেট লিগের
অবৈধভাবে গ্যাস বিক্রি করায় চুয়াডাঙ্গায় ১ ব্যবসায়ীর জরিমানা
ষড়যন্ত্র করে বাংলাদেশকে থামানো যাবে না : আজিজুল বারী হেলাল
তরুণ প্রজন্মকে সাম্প্রদায়িকতা ও সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ও সজাগ থাকতে হবে: সংস্কৃতি মন্ত্রী
ফারাক্কার প্রভাবে দক্ষিণ-পশ্চিমের ৫৪ নদী ভরাট হয়েছে : পরিবেশ প্রতিমন্ত্রী
বিএনপি নেতারা ভুলভাল বলে প্রথাগতভাবে টিকে থাকার চেষ্টা করছেন: গোলাম পরওয়ার
জামায়াত-আ.লীগের পুরোনো প্রেম আবার জেগেছে: রাশেদ খান
ঝিনাইদহে সার মজুতের দায়ে ডিলারের জরিমানা
জামায়াত শেখ হাসিনা ও আ. লীগের এজেন্ডা বাস্তবায়ন করছে
নতুন গ্রামীণ সড়কে ইট নয়, ব্যবহার করতে হবে পরিবেশবান্ধব ব্লক: প্রতিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ