সদরপুরে বীর মুক্তিযোদ্ধা মোঃ রফিক মোল্যার মৃত্যুতে গভীর শোক ও শ্রদ্ধা

প্রথম পাতা » ছবি গ্যালারী » সদরপুরে বীর মুক্তিযোদ্ধা মোঃ রফিক মোল্যার মৃত্যুতে গভীর শোক ও শ্রদ্ধা
শনিবার, ৩ অক্টোবর ২০২৬



সদরপুরে বীর মুক্তিযোদ্ধা মোঃ রফিক মোল্যার মৃত্যুতে গভীর শোক ও শ্রদ্ধা

সদরপুর প্রতিনিধি: ফরিদপুরের সদরপুর উপজেলার চরব্রাহ্মন্দী গ্রামের কৃতী সন্তান ও বীর মুক্তিযোদ্ধা মোঃ রফিক মোল্যা আজ শনিবার দুপুরে মারা গেছেন। তাঁর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছে সদরপুর মুক্তিযোদ্ধা পরিবারসহ তার আত্নীয় সৃবজনরা।
তার মৃত্যুতে উপজেলা প্রশাসনের আয়োজনে বিকেল চারটার দিকে মরহুমের নিজ বাড়িতে রাষ্ট্রীয় সম্মানমনা জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার শরীফ শাওন ।
গুনী এ বীরের সম্পর্কে জানা যায় তিনি স্বাধীনতার মহান মুক্তিযুদ্ধের সময় তিনি ছিলেন কিশোর। একদিন স্কুল থেকে বাড়ি ফেরার পথে মানুষের মুখে স্বাধীনতা যুদ্ধের কথা শুনে দেশমাতৃকার টানে আর বাড়ি ফেরেননি। সরাসরি অংশ নেন মহান মুক্তিযুদ্ধে। দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধ শেষে, দীর্ঘদিন নিখোঁজ থাকার পর স্বাধীন দেশের মাটিতে ফিরে আসেন তিনি।
মুক্তিযুদ্ধে অংশগ্রহণের সময় তিনি আহত হন। তাঁর সেই ত্যাগ ও বীরত্বের স্বীকৃতিস্বরূপ তিনি আহত মুক্তিযোদ্ধা হিসেবে ভাতাও পেতেন। পরবর্তীতে তিনি যোগ দেন বাংলাদেশের গর্বিত সেনাবাহিনীতে এবং দায়িত্বের সঙ্গে কর্মজীবন সম্পন্ন করে অবসর গ্রহণ করেন।
অবসর জীবনে তিনি দীর্ঘদিন মানুষের পাশে থেকে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় কর্মকাণ্ডে সম্পৃক্ত ছিলেন। তিনি ছিলেন স্পষ্টভাষী, সাহসী ও মানুষের প্রতি আন্তরিক একজন ব্যক্তি। বীর মুক্তিযোদ্ধা মোঃ রফিক মোল্যার মতো জাতির শ্রেষ্ঠ সন্তানদের ত্যাগ ও অবদান আমাদের মহান স্বাধীনতার ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ। তাঁর মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।

বাংলাদেশ সময়: ২৩:৫০:২২   ১১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
সিরাজগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত হলেন অধ্যক্ষ শরীফুল ইসলাম
গুজব ও অপতথ্য ছড়িয়ে দুর্গোৎসবকে প্রশ্নবিদ্ধ করার সুযোগ দেওয়া হবে না
শারদীয় দুর্গাপূজার ছুটি ২০-২২ অক্টোবর
প্রাতিষ্ঠানিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে কাজ করতে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টদের প্রতি আহ্বান রাষ্ট্রপতির
রোহিঙ্গাদের ওপর নির্যাতনের ন্যায়বিচার চাইলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী
বিশ্বের অন্যতম উৎপাদন কেন্দ্র হতে চায় বাংলাদেশ : শামা ওবায়েদ
৮ বছর পর নারায়ণগঞ্জ সদরে কাব ক্যাম্পুরী, অংশ নেবে ৫৫০ শিশু
সোনারগাঁয়ে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্র-সিএনজিসহ গ্রেপ্তার ৬

News 2 Narayanganj News Archive

আর্কাইভ