![]()
নারায়ণগঞ্জ জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদকবিরোধী কার্যক্রম জোরদারের লক্ষ্যে জেলা পুলিশের নির্দেশনায় সাড়া দিয়ে সফল অভিযান পরিচালনা করেছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ। পৃথক দুটি অভিযানে ২ কেজি গাঁজা ও ১৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ হাবিবুর রহমান, পিপিএম-সেবা মহোদয়ের দিকনির্দেশনায় এবং সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ এমদাদুল হক-এর সার্বিক তত্ত্বাবধানে এই অভিযান পরিচালিত হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গত ০৩ অক্টোবর ২০২৬ খ্রি. তারিখ রাত আনুমানিক সাড়ে সাতটার দিকে সিদ্ধিরগঞ্জ থানাধীন ০৬ নম্বর ওয়ার্ডের আদমজী বাজার রোড সংলগ্ন আজমেরী হোটেলের সামনে পাকা রাস্তার উপর থেকে এসআই (নিঃ) মোঃ শাহ আলম ও এএসআই (নিঃ) মোঃ হেমায়েত উদ্দিন পিপিএম-এর নেতৃত্বে পরিচালিত অভিযানে ২ কেজি গাঁজাসহ মোঃ গুলজার হোসেনকে (৪৮) গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত গুলজার হোসেন ঢাকা মেট্রোপলিটনের বংশাল থানার সিদ্দিক বাজার এলাকার মৃত নোয়াব আলীর ছেলে এবং তিনি বর্তমানে সিদ্ধিরগঞ্জের মিজমিজি চৌধুরীপাড়া পাহাড় ভিলা এলাকায় বসবাস করতেন।
অপরদিকে, একই দিনে সিদ্ধিরগঞ্জ থানাধীন সুমিলপাড়া বিহারী ক্যাম্প এলাকায় অপর একটি অভিযানে এসআই (নিঃ) মোঃ বেলাল উদ্দিনের নেতৃত্বে ১৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ ইব্রাহীমকে (৪৫) গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ইব্রাহীম সুমিলপাড়া বিহারী ক্যাম্প এলাকার মৃত কাশেমের ছেলে।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। মাদকমুক্ত ও অপরাধমুক্ত সমাজ গঠনে নারায়ণগঞ্জ জেলা পুলিশের এ ধরনের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে থানা কর্তৃপক্ষ।
বাংলাদেশ সময়: ২৩:৫১:৪০ ৭ বার পঠিত