
সদরপুর (ফরিদপু প্রতিনিধি : ফরিদপুরের নগরকান্দায় কৃষক, দুস্থ্য মহিলা ও প্রতিবন্ধীদের মাঝে বালাই নাশক স্প্রে ও সেলাই মেশিন এবং হুইল চেয়ার বিতরণ করা হয়েছে।
রোববার দুপুরে লস্করদিয়া ইউনিয়নের আয়োজনে অত্র ইউনিয়নের চেয়ারম্যান হাবিবুর রহমান বাবুল তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মাজহারুল ইসলাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা আফরিন, সহকারী কমিশনার (ভূমি) খায়রুল হাসান, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসুল সামদানী আজাদ, কৃষি কর্মকর্তা মোঃ রেজাউল করিম, সমাজ সেবা কর্মকর্তা কাজী নিমেরী, মহিলা বিষয়ক কর্মকর্তা কাকতি দত্ত, এস আই কামাল হোসেন।
এসময় আরো উপস্থিত ছিলেন পরিষদের সকল সদস্যগণ, সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ও সুবিধাভোগীরা।
অনুষ্ঠান কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়।
জেলা প্রশাসক মাজহারুল ইসলাম বলেন, রাষ্ট্রের জনগণ বাচলে রাষ্ট্র বাঁচবে। জনপ্রতিনিধিরা নির্বাচিত হয় জনগণের সেবা করার জন্য। তিনি আরো বলেন, এই চেয়ারম্যান হয়তো ভালো কাজ করছে বলেই আপনারা তাকে বার বার ভোট দিয়ে নির্বাচিত করছেন। সকলকে আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। আগে নিজেকে ভালো হতে হবে, তাহলে সবই ভালো মনে হবে।
বাংলাদেশ সময়: ২৩:৫০:৫৩ ৩৯ বার পঠিত