সোমবার, ৫ অক্টোবর ২০২৬

আইপিইউ এশিয়া-প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান নির্বাচিত হলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

প্রথম পাতা » আন্তর্জাতিক » আইপিইউ এশিয়া-প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান নির্বাচিত হলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ
সোমবার, ৫ অক্টোবর ২০২৬



---

ঢাকা, ৫ অক্টোবর, আরুশা তাঞ্জানিয়াঃ বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এশিয়া-প্যাসিফিক গ্রুপের (এপিজি) চেয়ারম্যান হিসেবে আজ আনুষ্ঠানিক ভাবে দায়িত্ব গ্রহণ করেছেন। তিনি ভুটানের স্পিকার টেম্পা দর্জির কাছ থেকে এ দায়িত্ব গ্রহণ করেন।
এশিয়া-প্যাসিফিক গ্রুপে ৩৭টি দেশ সদস্য হিসেবে রয়েছে। এই দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে আন্তর্জাতিক সংসদীয় অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্ব আরও জোরালো হবে বলে আশা করা হচ্ছে।
বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার এর নেতৃত্বাধীন সংসদীয় দলের সাথে তান্জানিয়া সফরে থাকা জাতীয় সংসদ সচিবালয় এর সচিব ব্যারিস্টার মো: গোলাম সরওয়ার ভুইয়া আজ এক তথ্যবিবরণীতে বিষয়টি নিশ্চিত করেন।

আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ক্রমবর্ধমান ভূমিকা
সংশ্লিষ্টরা মনে করছেন, ৩৭ সদস্যবিশিষ্ট গুরুত্বপূর্ণ এই আঞ্চলিক জোটে বাংলাদেশের স্পিকারের নেতৃত্ব গ্রহণের ফলে আন্তর্জাতিক সংসদীয় রাজনীতি ও কূটনীতিতে বাংলাদেশের অবস্থান আরও সুদৃক্ষ ও জোরালো হবে। বিশেষ করে এশিয়া-প্যাসিফিক অঞ্চলের দেশগুলোর পারস্পরিক সংসদীয় সহযোগিতা বৃদ্ধি, গণতান্ত্রিক মূল্যবোধ সুসংহতকরণ এবং বৈশ্বিক নানা সংকট মোকাবেলায় বাংলাদেশ এখন আরও জোরালো ভূমিকা পালনের সুযোগ পাবে।
দায়িত্ব গ্রহণের পর স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এপিজিভুক্ত দেশগুলোর মধ্যে ঐক্য সুদৃঢ় করা এবং সংসদীয় কূটনীতির মাধ্যমে আঞ্চলিক অংশীদারিত্ব জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন। তানজানিয়া সফররত বাংলাদেশ জাতীয় সংসদের একটি উচ্চপর্যায়ের সংসদীয় প্রতিনিধিদল এই অনুষ্ঠানে তার সাথে উপস্থিত ছিল।

বাংলাদেশ সময়: ১৫:৩১:৫৭   ৯ বার পঠিত