
জামালপুর প্রতিনিধি: জামালপুর জেলা জজ আদালতের মূল ফটকের সামনে অভিযান চালিয়ে ১৫০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি-১)।
রোববার (৪ অক্টোবর) সন্ধ্যায় আদালতের সামনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—ইসমাইল হোসেন আকন্দ ওরফে পলাশ (৪৩), রুপক (২৯) ও মোঃ খাইরুল হাসান (৩৫)।
ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে মাদকসহ তাদের হাতেনাতে আটক করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর আজ (৫ অক্টোবর) সোমবার আদালতে সোপর্দ করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৬:৩৬:১৩ ৭ বার পঠিত