![]()
জামালপুর প্রতিনিধি: জামালপুর পৌরসভার রাণীগঞ্জ বাজার এলাকার যৌনপল্লীতে যৌথ টাস্কফোর্সের এক মাদকবিরোধী অভিযান পরিচালিত হয়েছে। আজ মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে পরিচালিত এ অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধারসহ ২ জনকে কারাদণ্ড প্রদান করা হয়।
জেলা প্রশাসনের সমন্বয়ে আয়োজিত এ অভিযানে জেলা পুলিশ, এসআরবি, ব্যাটালিয়ন আনসার এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি চৌকস দল অংশ নেয়।
অভিযান পরিচালনা করেন জামালপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব তানভীর হায়দার এবং বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব হাসিবুর রহমান।
অভিযানকালে চিহ্নিত মাদক স্পটগুলোতে তল্লাশি চালিয়ে মাদকদ্রব্য জব্দ করা হয়। পরবর্তীতে ঘটনার সত্যতা ও অপরাধের ধরণ অনুযায়ী ‘মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮’-এর আওতায় আটককৃত ২ (দুই) জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।
প্রশাসন সূত্রে জানানো হয়, জামালপুর জেলাকে মাদকমুক্ত করতে এবং মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ কারবার চিরতরে বন্ধে জেলা প্রশাসনের এ ধরনের জিরো টলারেন্স নীতি ও টাস্কফোর্স অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
বাংলাদেশ সময়: ১১:৩৪:৩১ ৬ বার পঠিত