চরভদ্রাসনে তারেক রহমানের ৬২ বছরে পদার্পণ উপলক্ষে দোয়া ও আলোচনা সভা

প্রথম পাতা » ছবি গ্যালারী » চরভদ্রাসনে তারেক রহমানের ৬২ বছরে পদার্পণ উপলক্ষে দোয়া ও আলোচনা সভা
শনিবার, ২১ নভেম্বর ২০২৬



চরভদ্রাসনে তারেক রহমানের ৬২ বছরে পদার্পণ উপলক্ষে দোয়া ও আলোচনা সভা

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি:বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২ বছরে পদার্পণ উপলক্ষে ফরিদপুরের চরভদ্রাসনে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২০ নভেম্বর) বাদ মাগরিব উপজেলার বিএনপির দলীয় কার্যালয়ে স্থানীয় নেতাকর্মীদের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বক্তারা প্রধানমন্ত্রী তারেক রহমানের দীর্ঘায়ু, সুস্বাস্থ্য ও দেশ পরিচালনায় সাফল্য কামনা করেন। পাশাপাশি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী, জাঁকজমকপূর্ণ আনুষ্ঠানিকতা পরিহার করে দোয়া মাহফিল ও মানবিক কর্মসূচির মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন চরভদ্রাসন উপজেলা বিএনপির আহ্বায়ক অহিদুজ্জামান মোল্লা, সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্যসচিব আব্দুল কুদ্দুস বাদশা ভিপি বাদশা , সাবেক সভাপতি শাহজাহান শিকদার, সাবেক উপজেলা চেয়ারম্যান এজিএম বাদল আমিন,সদস্য কে এম ওবায়দুল বারী দিপু খান , মো. মোজাফফর হোসেন জাফর সভাপতি যুবদল,চরভদ্রাসন সরকারি কলেজের সাবেক ভিপি দেওয়ান ইউনুস আলী, মোস্তফা মোল্লা, স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব রাশেদ আল ফারুকী, কৃষক দলের কামরুল হাসান ফিরোজ, ছাত্রদলের আহ্বায়ক শুভ সালাউদ্দিন মোল্লা,মো. জাফর মন্ডল আলামিন মোল্লা কলেজ শাখা ছাত্রদল সভাপতি সহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

আলোচনা সভা ও দোয়া মাহফিল শেষে উপস্থিত নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে মিষ্টি ও কেক বিতরণ করা হয়।

বাংলাদেশ সময়: ১৫:৪০:১৭   ৪ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের পর অস্ত্র উদ্ধার, সাহসিকতার স্বীকৃতি পাচ্ছেন সালথার ওসি
চরভদ্রাসনে তারেক রহমানের ৬২ বছরে পদার্পণ উপলক্ষে দোয়া ও আলোচনা সভা
সশস্ত্রবাহিনী দিবসে গোপালগঞ্জের মুকসুদপুর আলোচনা সভা ও প্রীতিভোজ
টানা তিন দিনের বৃষ্টিতে ফরিদপুরে পেঁয়াজসহ ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা, দুশ্চিন্তায় কৃষক
ফরিদপুরে জননিরাপত্তায় ৫ প্লাটুন আনসার মোতায়েন
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
পাঁচ বছরে যোগাযোগ খাতে আমূল পরিবর্তন সম্ভব : শেখ রবিউল
দেশি-বিদেশি ষড়যন্ত্র মোকাবিলায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান মহানগর বিএনপির
গোপালগঞ্জে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে জনগণের সহযোগিতা চাইলেন আইজিপি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ