মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬

বাবাকে মারধরের মামলায় মাদারগঞ্জে ছেলে গ্রেপ্তার

প্রথম পাতা » ছবি গ্যালারী » বাবাকে মারধরের মামলায় মাদারগঞ্জে ছেলে গ্রেপ্তার
মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬



---

জামালপুর প্রতিনিধি : জামালপুরের মাদারগঞ্জে জন্মদাতা বাবাকে মারধর ও শারীরিক নির্যাতনের মামলায় হেলাল সরকার (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

​মঙ্গলবার(৬ অক্টোবর) তাকে জামালপুর আদালতে পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃত হেলাল সরকার উপজেলার ১ নম্বর চরপাকেরদহ ইউনিয়নের নব্যচর এলাকার বাসিন্দা।

​পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, পারিবারিক কলহের জেরে হেলাল সরকার তার বাবা শাহজাহান চৌধুরীকে নির্যাতন ও মারধর করেন। এ ঘটনায় ভুক্তভোগী বাবা বাদী হয়ে জামালপুর আদালতে একটি মামলা দায়ের করেন। পরবর্তীতে আদালত আসামি হেলাল সরকারের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে মাদারগঞ্জ মডেল থানা পুলিশ জানায়, আদালতের জারি করা পরোয়ানার ভিত্তিতে অভিযান চালিয়ে হেলালকে গ্রেপ্তার করা হয় এবং আজ তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬:১৮:১৪   ১১ বার পঠিত