
জামালপুর প্রতিনিধি : জামালপুরের মাদারগঞ্জে জন্মদাতা বাবাকে মারধর ও শারীরিক নির্যাতনের মামলায় হেলাল সরকার (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার(৬ অক্টোবর) তাকে জামালপুর আদালতে পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃত হেলাল সরকার উপজেলার ১ নম্বর চরপাকেরদহ ইউনিয়নের নব্যচর এলাকার বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, পারিবারিক কলহের জেরে হেলাল সরকার তার বাবা শাহজাহান চৌধুরীকে নির্যাতন ও মারধর করেন। এ ঘটনায় ভুক্তভোগী বাবা বাদী হয়ে জামালপুর আদালতে একটি মামলা দায়ের করেন। পরবর্তীতে আদালত আসামি হেলাল সরকারের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মাদারগঞ্জ মডেল থানা পুলিশ জানায়, আদালতের জারি করা পরোয়ানার ভিত্তিতে অভিযান চালিয়ে হেলালকে গ্রেপ্তার করা হয় এবং আজ তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৬:১৮:১৪ ৫ বার পঠিত