![]()
মধুখালী প্রতিনিধি : শিশু বিয়ে আর নয়,কন্যা করবে বিশ্বজয় এই প্রতিপাদ্য কে ধারণ করে ফরিদপুরের মধুখালীতে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন উপলক্ষে রেলি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
১২ অক্টোবর সোমবার সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় কর্তৃক আয়োজিত বর্ণাঢ্য রেলি ও আলোচনা সভায় আয়োজন করা হয়।
এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুর রহমানের সভাপতিত্বে ও মহিলা বিষয়ক কর্মকর্তা ইলা রানী কুন্ডু এর পরিচালনায় ও কন্যা শিশুদের উপস্থিতিতে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে ।
মধুখালী উপজেলা চত্বর থেকে শুরু করে রেলি ঢাকা খুলনা মহাসড়ক প্রদক্ষিণ করে, পরবর্তীতে মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয়ের হল রুমে আলোচনা সভা ও কন্যা শিশুদের নিয়ে চিত্রাঙ্গন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আল আমিন সারোয়ার,উপজেলা মাধ্যমিক কর্মকর্তা আব্দুল আউয়াল আকন, প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা রুমা আফরোজ তুলি, মধুখালী দুর্নীতি দমন প্রতিরোধ কমিটির সভাপতি আকতার হোসেন মুন্সি , মধুখালী প্রেসক্লাবের সভাপতি মনিরুজ্জামান মুন্নু, মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক মনিরুজ্জামান মামুন সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও নারী নেতৃবৃন্দ।
বাংলাদেশ সময়: ১৭:১৩:২৫ ২৪ বার পঠিত