যশোরে মাটি খুঁড়তেই বোমা বিস্ফোরণ

প্রথম পাতা » খুলনা » যশোরে মাটি খুঁড়তেই বোমা বিস্ফোরণ
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬



যশোরে মাটি খুঁড়তেই বোমা বিস্ফোরণ

যশোর শহরের বেজপাড়া এলাকায় মাটি খুঁড়ার সময় বোমা বিস্ফোরণে দুই শ্রমিক আহত হয়েছেন।

শুক্রবার (২৭ নভেম্বর) বেলা ১১টার দিকে বেজপাড়ার বেহারী কলোনীর বাদলের বাড়ির পেছনে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- সাতক্ষীরা জেলার কালিগঞ্জ গণেশপুর গ্রামের কাশেম সরদারের ছেলে আব্দুর রাজ্জাক (৩৫) ও মোহাম্মদ গাজীর ছেলে আকবর (৫৫)।

পুলিশ ও শ্রমিকরা জানান, সকালে বাদলের বাড়ির পেছনে স্তূপ করে রাখা মাটি খুঁড়ার কাজ করছিলেন তারা। একপর্যায়ে হঠাৎ কোদালের কোপ লেগে বোমা বিস্ফোরণ ঘটলে দুজন আহত হন। এরপর স্থানীয়রা আহতদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক বিচিত্র মল্লিক জানান, আহতদের একজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। অপরজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ভর্তি করা হয়েছে।

যশোর কোতোয়ালি থানার ওসি কবির হোসেন জানান, তারা খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বিস্ফোরিত বোমার বিভিন্ন নমুনা সংগ্রহ করা হয়েছে। ধারণা করা হচ্ছে অনেক আগে কেউ বোমাগুলো মাটির নিচে পুঁতে রেখেছিল। বিষয়টি নিয়ে পুলিশ তদন্ত চলছে।

এদিকে, কয়েকদিন শহর ও শহরতলীর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এরমধ্যে এই ঘটনায় আশপাশে এলাকায় ছড়িয়ে পড়েছে আতঙ্ক।

বাংলাদেশ সময়: ১৬:৪১:২১   ৪ বার পঠিত   #







খুলনা’র আরও খবর


চাঁদাবাজদের বিএনপিতে থাকার অধিকার নেই: আইনমন্ত্রী
যশোরে মাটি খুঁড়তেই বোমা বিস্ফোরণ
খুলনায় অস্ত্র-গুলিসহ জলদস্যুর দুই সহযোগী আটক
‘গুম-খুন কল্যাণ অধিদপ্তর’ করছে সরকার
আইনের শাসন প্রতিষ্ঠায় অপরাধীদের বিচারে কঠোর অবস্থানে সরকার: আইনমন্ত্রী
অনলাইনসহ সর্বত্র নারী নির্যাতন বন্ধে ঝিনাইদহে মানববন্ধন
ঝিনাইদহ সদর উপজেলায় সাড়ে ৪ হাজার কৃষক পেলেন বিনামূল্যে সার-বীজ
মহেশপুর সীমান্তে বিজিবির অভিযানে আটক ১৭৫, জব্দ সাড়ে ৪ কোটি টাকার পণ্য
শেখ হাসিনার মতো গুম-খুনের রাজনীতি করতে চাই না : রিজভী
ভারতে অবস্থান করেও হত্যাকাণ্ডে ইন্ধন দিচ্ছে পতিত শক্তি: রিজভী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ