চাঁদাবাজদের বিএনপিতে থাকার অধিকার নেই: আইনমন্ত্রী

প্রথম পাতা » খুলনা » চাঁদাবাজদের বিএনপিতে থাকার অধিকার নেই: আইনমন্ত্রী
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬



চাঁদাবাজদের বিএনপিতে থাকার অধিকার নেই: আইনমন্ত্রী

দলের দু-একজন চাঁদাবাজের কারণে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধূলিসাৎ হতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেন, চাঁদাবাজি করবেন কিছু ব্যক্তি, অথচ বদনাম হবে বিএনপির—এটি মেনে নেওয়া যায় না। চাঁদাবাজদের রাজনীতি করার অধিকার নেই, সমাজে টিকে থাকার অধিকারও নেই। তারা বিএনপির জন্য জঞ্জাল।

শুক্রবার (২৭ নভেম্বর) সকালে ঝিনাইদহের শৈলকুপা উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী আরও বলেন, গত ১৬ বছর আওয়ামী লীগের সঙ্গে লিয়াজোঁ করে তারা টিকে ছিলেন। আগামী বছরগুলোতেও আওয়ামী লীগকে আশ্রয়-প্রশ্রয় দেওয়ার চেষ্টা করবেন। এরা দলের জন্য আবর্জনার বোঝা। আওয়ামী লীগের অপচেষ্টা মোকাবিলায় চাঁদাবাজরা সামনে থাকবেন না।

এর কারণ ব্যাখ্যা করে মন্ত্রী বলেন, চাঁদাবাজ, মাদক কারবারি ও সন্ত্রাসীরা বিএনপির জন্য জঞ্জাল। এরপর কারও বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ এলে চোখ-কান বন্ধ করে তাদের গ্রেপ্তার করতে প্রশাসনকে নির্দেশ দেন তিনি।

অনুষ্ঠানে শৈলকুপা উপজেলার বিভিন্ন এলাকার ১১৯টি শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের মধ্যে ৯৫ লাখ ৬০ হাজার টাকার চেক বিতরণ করেন মন্ত্রী। এ সময় জেলা পরিষদ প্রশাসক এম এ মজিদ, জেলা প্রশাসক নোমান হোসেন, পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজাসহ অন্যরা উপস্থিত ছিলেন।

সাম্প্রতিক সময়ে দলের কিছু নেতাকর্মীর লাগামহীন নেতিবাচক কর্মকাণ্ড বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি করেছে। সরকারের ইতিবাচক কর্মকাণ্ড সাধারণ মানুষের সামনে যথাযথভাবে তুলে ধরা যাচ্ছে না। এতে মাঠপর্যায়ে দলের ত্যাগী নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। হাইব্রিড নেতাকর্মীদের চাপে সাধারণ কর্মীরাও হতাশ হয়ে পড়েছেন। ফলে দলটির জনপ্রিয়তায় ভাটা পড়ছে। মাঠপর্যায়ের এসব বিষয় সামনে আসায় আইনমন্ত্রীর এমন কঠোর বার্তা বলে মনে করছেন বিশ্লেষকেরা।

বাংলাদেশ সময়: ১৬:৪৪:১৪   ৩ বার পঠিত   #  #  #  #







খুলনা’র আরও খবর


চাঁদাবাজদের বিএনপিতে থাকার অধিকার নেই: আইনমন্ত্রী
যশোরে মাটি খুঁড়তেই বোমা বিস্ফোরণ
খুলনায় অস্ত্র-গুলিসহ জলদস্যুর দুই সহযোগী আটক
‘গুম-খুন কল্যাণ অধিদপ্তর’ করছে সরকার
আইনের শাসন প্রতিষ্ঠায় অপরাধীদের বিচারে কঠোর অবস্থানে সরকার: আইনমন্ত্রী
অনলাইনসহ সর্বত্র নারী নির্যাতন বন্ধে ঝিনাইদহে মানববন্ধন
ঝিনাইদহ সদর উপজেলায় সাড়ে ৪ হাজার কৃষক পেলেন বিনামূল্যে সার-বীজ
মহেশপুর সীমান্তে বিজিবির অভিযানে আটক ১৭৫, জব্দ সাড়ে ৪ কোটি টাকার পণ্য
শেখ হাসিনার মতো গুম-খুনের রাজনীতি করতে চাই না : রিজভী
ভারতে অবস্থান করেও হত্যাকাণ্ডে ইন্ধন দিচ্ছে পতিত শক্তি: রিজভী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ