পঞ্চগড়ে সর্বনিম্ন তাপমাত্রা ১৪.৭ ডিগ্রি

প্রথম পাতা » ছবি গ্যালারী » পঞ্চগড়ে সর্বনিম্ন তাপমাত্রা ১৪.৭ ডিগ্রি
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬



পঞ্চগড়ে সর্বনিম্ন তাপমাত্রা ১৪.৭ ডিগ্রি

ভোরে হালকা কুয়াশা আর রাতভর বয়ে চলা হিমেল বাতাসে পঞ্চগড়ে শীতের অনুভূতি বাড়ছে। টানা চার দিন ধরে জেলার তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রির নিচে রেকর্ড করা হয়েছে।

শুক্রবার (২৭ নভেম্বর) ভোর ৬টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল শতভাগ।

তেঁতুলিয়া আবহাওয়া অফিসের তথ্যমতে, চলতি সপ্তাহের শুরু থেকেই এ অঞ্চলে তাপমাত্রার পারদ নিচে নামতে শুরু করেছে। এর আগে মঙ্গলবার (২৪ নভেম্বর) সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪ ডিগ্রি। বুধবার (২৫ নভেম্বর) তা আরও কমে দাঁড়ায় ১৩ দশমিক ৫ ডিগ্রিতে এবং বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রেকর্ড করা হয় ১৪ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, এ অঞ্চলে তাপমাত্রা ধীরে ধীরে কমছে। ডিসেম্বর মাসে পঞ্চগড় ও এর আশপাশের এলাকায় মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

বাংলাদেশ সময়: ১৬:৪৩:১৪   ৪ বার পঠিত  







ছবি গ্যালারী’র আরও খবর


চাঁদাবাজদের বিএনপিতে থাকার অধিকার নেই: আইনমন্ত্রী
পঞ্চগড়ে সর্বনিম্ন তাপমাত্রা ১৪.৭ ডিগ্রি
যশোরে মাটি খুঁড়তেই বোমা বিস্ফোরণ
শহীদ ডা. মিলন দিবসে ঢাবি ছাত্রদলের শ্রদ্ধা নিবেদন
শিশুদের সঙ্গে খেলাধুলার সামগ্রী ভাগাভাগির আহ্বান প্রধানমন্ত্রীর
সালথায় জামায়াতের আমীর নির্বাচিত হলেন মাওলানা আবুল ফজল মুরাদ
বিশ্বের ১৬ অঞ্চলে খাদ্যসংকট তীব্র হওয়ার আশঙ্কা, দুর্ভিক্ষের সতর্কতা জাতিসংঘের
মালয়েশিয়ায় ১১২ কর্মী পাঠানো প্রধানমন্ত্রীর নতুন উদ্যোগ: মাহদী আমিন
লাথাম-ব্লান্ডেলের ফিফটিতে প্রথম দিন শেষে চাপে ভারত
মেঘনায় অবৈধ বালু উত্তোলন, দুটি ড্রেজারসহ আটক ৫

News 2 Narayanganj News Archive

আর্কাইভ