
ঢাকা, ১৪ অক্টোবর ২০২৬ : গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ১৪৩৩ বঙ্গাব্দের ২৪ কার্তিক মোতাবেক ২০২৬ খ্রিস্টাব্দের ০৯ নভেম্বর রোজ সোমবার বিকাল ০৩:৩০ ঘটিকায় ঢাকার শেরে বাংলা নগরে অবস্থিত জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ (২০২৬ খ্রিস্টাব্দের ৪র্থ) অধিবেশন আহ্বান করেছেন।
তিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেছেন।
বাংলাদেশ সময়: ১৭:০৩:২৫ ৮ বার পঠিত