শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬

মোবাইল আসক্তি দূর ও শৃঙ্খলাবদ্ধ সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: আমিনুল হক

প্রথম পাতা » খেলাধুলা » মোবাইল আসক্তি দূর ও শৃঙ্খলাবদ্ধ সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: আমিনুল হক
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬



মোবাইল আসক্তি দূর ও শৃঙ্খলাবদ্ধ সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: আমিনুল হক

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেছেন, শিশুদের মোবাইল আসক্তি দূর ও শৃঙ্খলাবদ্ধ সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই।

আজ সকালে মিরপুর ইনডোর স্টেডিয়ামে দ্বিতীয় জুনিয়র কারাতে চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ সব কথা বলেন।

তিনি বলেন, আমাদের ছোট ছোট সন্তানদের খেলাধুলার সাথে যুক্ত করতে হবে। দীর্ঘ ১৫ বছর পর অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় ৭৯টি দলের এক হাজার ৩০২ জন খেলোয়াড় অংশ নিচ্ছে।

অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আরও বলেন, খেলাধুলার প্রতি শিশুদের ব্যাপক আগ্রহ ও আন্তরিকতা থাকলেও উপযুক্ত পরিবেশের অভাব রয়েছে। প্রতিটি পরিবারের সন্তানদের জন্য সুন্দর খেলার পরিবেশ নিশ্চিত করা গেলে তারা পড়াশোনার পাশাপাশি খেলাধুলাকেও গুরুত্ব দেবে। এতে শিশুরা মোবাইল আসক্তি থেকে দূরে থেকে সুস্থ ও সুন্দর জীবন পাবে।

তিনি আরও জানান, কারাতে কেবল একটি খেলাই নয়, এটি আত্মরক্ষা শিখিয়ে শিশুদের একটি শৃঙ্খলাবদ্ধ সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

উদ্বোধনী অনুষ্ঠানে কারাতে ফেডারেশনের সভাপতি প্রকৌশলী আব্দুস সূবহান ও সাধারণ সম্পাদক সৈয়দ নুরুজ্জামানসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭:২৬:৩৭   ১৩ বার পঠিত