শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

চট্টগ্রামের আনোয়ারায় ডেঙ্গু প্রতিরোধে কিট বিতরণ

প্রথম পাতা » চট্টগ্রাম » চট্টগ্রামের আনোয়ারায় ডেঙ্গু প্রতিরোধে কিট বিতরণ
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬



চট্টগ্রামের আনোয়ারায় ডেঙ্গু প্রতিরোধে কিট বিতরণ

চট্টগ্রামের আনোয়ারায় ডেঙ্গু প্রতিরোধ এবং আক্রান্ত রোগীদের শনাক্তকরণ কার্যক্রম জোরদার করতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কিট বিতরণ করেছে জেলা প্রশাসন।

আজ শনিবার আনোয়ারা উপজেলা পরিষদে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এসব কিট হস্তান্তর করেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, প্রধানমন্ত্রীর তিন মাসব্যাপী বিশেষ কর্মসূচি এবং জেলা প্রশাসনের ‘নান্দনিক চট্টগ্রাম’ উদ্যোগের আওতায় গত ২৭ জুলাই থেকে জেলাজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হচ্ছে। প্রতি শনিবার জেলার বিভিন্ন এলাকায় এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আনোয়ারার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মহিন উদ্দিন।

অনুষ্ঠান শেষে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে একটি শোভাযাত্রা বের করা হয়। পরে আনোয়ারা থানার অভ্যন্তরে অবস্থিত পুকুরে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রামের পুলিশ সুপার মো. মাসুদ আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) পাঠান মো. সাইদুজ্জামানসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা।

আনোয়ারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহাতাব উদ্দিন চৌধুরী জানান, গত ১০ মাসে উপজেলায় ১৩৮ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। এর মধ্যে জুলাইয়ে ১৩ জন, আগস্টে ২২ জন, সেপ্টেম্বরে ৫৮ জন এবং ২৪ অক্টোবর পর্যন্ত ৩১ জন আক্রান্ত হয়েছেন।

বাংলাদেশ সময়: ২৩:৩৯:২১   ১৪ বার পঠিত